1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নড়াইলে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে নৌকা ও লাঙ্গলের প্রার্থীকে শোকজ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
শেখ হাসিনাকে ফেরাতে লিগ্যাল নোটিশ, ৭ দফা প্রস্তাব গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের সাত স্থানে অবরোধ একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন কাজিরহাটে যুবদলের আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ বামনা ডৌয়াতলায় বেপরোয়া গতির টমটম কেড়ে নিলো স্কুল শিক্ষিকার জীবন গৌরনদী উপজেলা আওয়ামীলীগের কমিটি থেকে সরে দাড়ালেন জাহাঙ্গীর মোল্লা গৌরনদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রবি শস্যের বীজ ও সার বিতরণ নভেম্বরে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর ইরান, সৌদি ও যুক্তরাষ্ট্রে ঝালকাঠিতে যুবদলের দুই নেতার পদ স্থগিত সরকারি উন্নয়ন কাজে স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব: স্পিকার

নড়াইলে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে নৌকা ও লাঙ্গলের প্রার্থীকে শোকজ 

  • প্রকাশিত : শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩
  • ১৯৮ 0 বার সংবাদি দেখেছে
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি // নড়াইলে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে নৌকা ও লাঙ্গলের প্রার্থীকে শোকজ। নড়াইল-১ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও টানা তিনবারের সংসদ সদস্য বিএম কবিরুল হক মুক্তি এবং নড়াইল-২ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফায়েকুজ্জামান ফিরোজকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে    কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছেন নড়াইলের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর)  রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী  এ তথ্য নিশ্চিত করেছেন। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, নড়াইল -১ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বিএম কবিরুল হক মুক্তিকে দেওয়া নোটিশে বলা হয়েছে,  বিএম কবিরুল হক মুক্তির সমর্থকরা বুধবার (২৭ ডিসেম্বর) বিকেল ৪টায় বিছালী ইউনিয়নে মোটরসাইকেল যোগে (সহস্রাধিক) শোডাউন করে যা বিধিমালার স্পষ্ট লঙ্ঘন। অন্যদিকে নড়াইল-২ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফায়েকুজ্জামান ফিরোজকে দেওয়া নোটিশে বলা হয়েছে,  গত ২৪ ডিসেম্বর বিধিমালা লঙ্ঘনের দায়ে আপনার নির্বাচনী কর্মীকে জরিমানাপূর্বক ২৪ ঘণ্টার মধ্যে নির্বাচনী এলাকায় দালান, দেয়াল, গাছ, বেড়া, বিদ্যুৎ ও টেলিযোগাযোগের খুঁটি বা অন্যকোনো দণ্ডায়মান বস্তুতে লাগানো অপসারণ করার জন্য নির্দেশ প্রদান করা হয়।  কিন্তু আপনার পক্ষ হতে নির্দেশ প্রতিপালন করা হয়নি যা অনাকাঙ্ক্ষিত।
পৃথক নোটিশে নির্বাচনী বিধিমালা লঙ্ঘনের দায়ে তাদের দুজনের বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না তার কারণ লিখিতভাবে শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকেল ৪টার মধ্যে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা প্রদান করতে বলা হয়েছে।
এ ব্যাপারে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী  বলেন, দ্বাদশ জাতীয় জাতীয় সংসদ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে নড়াইল-১ ও ২ আসনের দুজন প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আগামীকাল শুক্রবারের মধ্যে তাদের লিখিত জবাব দিতে হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews