1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নড়াইলে পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার প্রশিক্ষণ ক্যাম্প পরিদর্শনে এসপি সাদিরা খাতুন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

নড়াইলে পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার প্রশিক্ষণ ক্যাম্প পরিদর্শনে এসপি সাদিরা খাতুন 

  • প্রকাশিত : বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ২২০ 0 বার সংবাদি দেখেছে
উজ্জ্বল রায়, নড়াইল থেকে // নড়াইলে পুলিশের অধস্তন কর্মকর্তা এবং কর্মচারীগণের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার ক্যাম্প প্রশিক্ষণ-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
উজ্জ্বল রায়, নড়াইল থেকে জানান, মঙ্গলবার (১৮ জুলাই) প্রশিক্ষণ ক্যাম্প পরিদর্শন করেন মোসাঃ সাদিরা খাতুন, পুলিশ সুপার, নড়াইল ও সভাপতি, পদোন্নতি পরীক্ষা গ্রহণ কমিটি এবং পরীক্ষা গ্রহণ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। পরীক্ষা গ্রহণ কমিটি পরীক্ষার্থীদের তৈরীকৃত অস্থায়ী ক্যাম্পে স্থাপিত বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন। পুলিশ লাইনস্ মাঠে অনুষ্ঠিত উক্ত ক্যাম্প প্রশিক্ষণে কনস্টেবল থেকে নায়েক/এটিএসআই, নায়েক থেকে এএসআই (সশস্ত্র), এএসআই(সশস্ত্র) থেকে এসআই (সশস্ত্র), এটিএসআই থেকে টিএসআই পদে পদোন্নতি প্রত্যাশী পরীক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
পুলিশ সুপার ও সভাপতি, পদোন্নতি পরীক্ষা গ্রহণ কমিটি ক্যাম্প পরিদর্শন করার জন্য উপস্থিত হলে প্রশিক্ষণার্থীরা মহোদয়কে সশস্ত্র সালাম প্রদর্শন করেন। সালাম গ্রহণ শেষে তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, পদোন্নতি হলো কোনো কর্মীকে তার বর্তমান পদ হতে উচ্চতর দায়িত্ব ও পদমর্যাদা সম্পন্ন পদে উন্নীত করা। এটি নির্ভর করে কর্মীর যোগ্যতা ও দক্ষতার উপর। যেকোনো প্রতিষ্ঠানেই পদোন্নতি কর্মীদের উত্তম কাজের পুরস্কার হিসেবে গণ্য করা হয়ে থাকে। তিনি আরো বলেন, দক্ষতা ও যোগ্যতা বৃদ্ধিতে পুলিশ সদস্যদের কেন্দ্রীয় মেধাতালিকা প্রণয়ন করা হবে। একমাত্র কঠোর প্রশিক্ষণের মাধ্যমে মেধাতালিকায় স্থান পাওয়া সম্ভব।
এ সময় মোঃ দোলন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), নড়াইল, সদস্য, পরীক্ষা গ্রহণ কমিটি দেবাশীষ কর্মকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), মাগুরা, সদস্য, পরীক্ষা গ্রহণ কমিটি দেবব্রত সরকার, সহকারী পুলিশ সুপার (প্রবেশনার) হাফিজুর রহমান শেখ, পুলিশ পরিদর্শক (সশস্ত্র), পুলিশ লাইনস, নড়াইল, সদস্য, পরীক্ষা গ্রহণ কমিটি; মোঃ শহীদুজ্জামান, আরওআই, রিজার্ভ অফিস, আরও–১, মোঃ জাহিদুল ইসলাম, রিজার্ভ অফিস, নড়াইল, ড্রিল প্রশিক্ষকগণ, প্রশিক্ষণার্থীবৃন্দসহ বিভিন্ন পদমর্যাদার সংশ্লিষ্ট পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews