1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নড়াইলে বাসের ধাক্কায় মোটরসাইকেলের চালক নিহত - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
সংবাদ শিরনাম :
নির্বাচনের ব্যালট পেপার জেলায় জেলায় পাঠানো শুরু গণজোয়ারের ভয়ে বিলবোর্ড, ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে: নাহিদ ইসলাম ইউক্রেইনে রাশিয়ার ড্রোন হামলায় খনি শ্রমিকসহ ১২ জন নিহত সুযোগ পেলে রুগ্ন শিল্পকে বিকশিত করবো: তারেক রহমান নানামুখী চ্যালেঞ্জের মুখে পড়তে হবে পরবর্তী সরকারকে: উপদেষ্টা দিনাজপুর সাংবাদিকদের নির্বাচনকালীন বিষয়ক প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ মোরেলগঞ্জে দাঁড়িপাল্লা মার্কার পথসভা অনুষ্ঠিত নড়াইলে বাসের ধাক্কায় মোটরসাইকেলের চালক নিহত সাইন্সল্যাবের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে বর্ণাঢ্য পারিবারিক মিলনমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান নেদারল্যান্ডসকে হারিয়ে বাংলাদেশের সাতে ৭

নড়াইলে বাসের ধাক্কায় মোটরসাইকেলের চালক নিহত

  • প্রকাশিত :প্রকাশিত : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৬ 0 বার সংবাদি দেখেছে
38
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে // নড়াইলে বাসের ধাক্কায় মোটরসাইকেলের চালক নিহত। নড়াইল সদর উপজেলায় কালনা-যশোর মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেলের চালক মো. নজরুল মুন্সি (৫০) নামে এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার যশোর-কালনা মহাসড়কের নাকসী মাদরাসা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে এদিন সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় খুলনার একটি হাসপাতালে তিনি মারা যান।
নড়াইলের তুলরামপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
মো. নজরুল মুন্সি সদর উপজেলার ভওয়াখালি গ্রামের মৃত গনি মুন্সির ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার বিকেলের দিকে নজরুল মুন্সি নামে ওই ব্যক্তি মোটরসাইকেল যোগে কালনা-যশোর মহাসড়ক দিয়ে নাকসী মাদরাসা থেকে নড়াইল শহরে ফিরছিলেন। এসময় পেছন দিক থেকে আসা এক বাস তার মোটরসাইকেলে ধাক্কা দিলে তিনি পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যান। যেখানে চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য জরুরিু বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে খুলনা নেওয়ার পরামর্শ দেন। পরবর্তীতে তাকে খুলনা সিটি মেডিকেলে নিয়ে গেলে সন্ধ্যায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নড়াইলের তুলরামপুর হাইওয়ে থানা পুলিশের ওসি শেখ সেকেন্দার আলী বলেন, দুর্ঘটনার বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। দুর্ঘটনায় আহত এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে অবগত হয়েছি। এ ব্যাপারে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews