1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নড়াইলে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার আসামি পলাতক - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বামনা ডৌয়াতলায় বেপরোয়া গতির টমটম কেড়ে নিলো স্কুল শিক্ষিকার জীবন গৌরনদী উপজেলা আওয়ামীলীগের কমিটি থেকে সরে দাড়ালেন জাহাঙ্গীর মোল্লা গৌরনদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রবি শস্যের বীজ ও সার বিতরণ নভেম্বরে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর ইরান, সৌদি ও যুক্তরাষ্ট্রে ঝালকাঠিতে যুবদলের দুই নেতার পদ স্থগিত সরকারি উন্নয়ন কাজে স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব: স্পিকার ভারতে ৩০০ ফুট গভীর খাদে পড়ে নিহত ৬ দুলারহাট গাঁজাসহ আটক ১ বরিশাল উত্তর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা রাজাপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসি মোঃ হারুন অর রশীদের মতবিনিময় সভা

নড়াইলে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার আসামি পলাতক 

  • প্রকাশিত : বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
  • ২০০ 0 বার সংবাদি দেখেছে
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি // নড়াইলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযানে বাড়ি থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার আসামি পলাতক। নড়াইলের লোহাগড়া উপজেলার চরকালনা গ্রামের একটি বসতবাড়ি থেকে ৩৪৮ পিচ ইয়াবা উদ্ধার করেছে নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারী এস এম ওহিদুজ্জামান প্রকাশ ওরফে সোহাগ পালিয়ে যায়। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছ, মঙ্গলবার (৫ডিসেম্বর) নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী উপ-পরিদর্শক আব্দুস ছালামের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে নড়াইলের লোহাগড়া উপজেলার চরকালনা গ্রামের গোলাম মোস্তফার ছেলে মাদক কারবারী এস এম ওহিদুজ্জামান প্রকাশ ওরফে সোহাগের বসতবাড়ি থেকে ৩৪৮ পিচ ইয়াবা উদ্ধার করে। এ সময় আসামী সোহাগ মাদকদ্রব্য অধিদপ্তরের কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় সহকারী উপ-পরিদর্শক আব্দুস ছালাম বাদী হয়ে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।
এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাসির উদ্দীন বিষয়টি নিশ্চিত করে
এ প্রতিবেদক উজ্জ্বল রায়কে বলেন, আসামী সোহাগের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। তাকে গ্রেফতারের জন্য পুলিশ তৎপর রয়েছে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সরকারি পরিচালক মোঃ নজরুল ইসলাম বলেন,নড়াইল কে মাদকমুক্ত করতে  মাদকের বিরুদ্ধে  আমাদের অভিযান চলমান থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews