1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নড়াইলে স্বামী পরিত্যাক্তা ডায়াগনস্টিক সেন্টারের নারী কর্মীকে কুপিয়ে জখম - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বামনা ডৌয়াতলায় বেপরোয়া গতির টমটম কেড়ে নিলো স্কুল শিক্ষিকার জীবন গৌরনদী উপজেলা আওয়ামীলীগের কমিটি থেকে সরে দাড়ালেন জাহাঙ্গীর মোল্লা গৌরনদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রবি শস্যের বীজ ও সার বিতরণ নভেম্বরে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর ইরান, সৌদি ও যুক্তরাষ্ট্রে ঝালকাঠিতে যুবদলের দুই নেতার পদ স্থগিত সরকারি উন্নয়ন কাজে স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব: স্পিকার ভারতে ৩০০ ফুট গভীর খাদে পড়ে নিহত ৬ দুলারহাট গাঁজাসহ আটক ১ বরিশাল উত্তর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা রাজাপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসি মোঃ হারুন অর রশীদের মতবিনিময় সভা

নড়াইলে স্বামী পরিত্যাক্তা ডায়াগনস্টিক সেন্টারের নারী কর্মীকে কুপিয়ে জখম 

  • প্রকাশিত : শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩
  • ১৭৯ 0 বার সংবাদি দেখেছে
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে // নড়াইলে বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় এক স্বামী পরিত্যাক্তা ডায়াগনস্টিক সেন্টারের নারী কর্মীকে কুপিয়ে জখমের অভিযোগ পাওয়া গেছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, শুক্রবার (২৪নভেম্বর) সকালে কর্মস্থলে যাবার পথে নড়াইল শহরের আলাদাৎপুর এলাকায় আসলে রূপালী বেগম নামে ঐ নারী হামলার স্বীকার হন। স্থানীয়রা হামলার শিকার হন ঐ নারীকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে হাসপাতালে নিযে যায়। চিকিৎসক গুরুতরআহত ওই প্রাথমিক চিকিৎসা দিয়ে উচ্চতর চিকিৎসার জন্য যশোর মেডিক্যেল কলেজ হাসপতালে পাঠিয়েছেন। রূপালি বেগম নড়াইল শহরের আলাদাৎপুর এলাকায় ভাড়া বাসায় দুই ছেলেকে নিয়ে বসবাস করেন। হামলাকারী তরিকুল নামে অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে বলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন।
ভূক্তভোগী নারী ও তার স্বজনরা জানায়, সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের চন্ডিতলা গ্রামের জাহিদ ফকিরের ছেলে বখাটে তরিকুল অনেক দিনে যাবত গ্রিনলিফ ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসক সহকারী রূপালীকে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিল। রূপালী এতে রাজী না হওয়ায় বিভিন্ন সময় তরিকুল তাকে হত্যার হুমকি দিতো। এরই এক পর্যায়ে শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে রূপালী কর্মস্থলে যাবার সময় আলাদাৎপুর সাবেক পাসপোর্ট অফিসের সামনে হামলার শিকার হন। পূর্ব থেকে অপেক্ষমান তরিকুল রূপালীর উপর ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয়ে তাকে উপর্যুপরি কুপিয়ে যখম করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতলে নেয়া হয়ে সেখানে প্রথমিক চিকিৎসা দিয়ে উচ্চতর চিকিৎসার জন্য যশোর রেফার্ড করেন। ভূক্তভোগী তার উপর হামলার বিচার চেয়েছেন। অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে বলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুর রহমান জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews