1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নড়াইল সদর থানা পুলিশের অভিযানে গ্রেফতার ২ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

নড়াইল সদর থানা পুলিশের অভিযানে গ্রেফতার ২

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩
  • ২২৬ 0 বার সংবাদি দেখেছে
উজ্জ্বল রায়, নড়াইল থেকে // নড়াইল মাদক ও চেক জালিয়াতি মামলায় দুইজন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে নড়াইল সদর থানা পুলিশ। উজ্জ্বল রায়, নড়াইল থেকে জানান, (বুধবার (১২ জুলাই) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমানের তত্ত্বাবধানে এএসআই (নিঃ) আহসান হাবিব ও এএসআই (নিঃ) মাহমুদ করিম অভিযান চালিয়ে আসামিদ্বয়ের নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিদ্বয় হলেন-নড়াইল সদর থানার লস্করপুর গ্রামের আবদু সরদারের ছেলে সামছুর রহমান ও ভবানীপুর গ্রামের ইমান সরদারের ছেলে লিপটন মোল্যা। গ্রেফতারকৃত সামছুর রহমান চেক জালিয়াতি মামলায় ১ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ও লিপটন মোল্যা মাদক মামলায় ৬ মাসের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি। নড়াইল জেলার পুলিশ সুপার মোসা: সাদিরা খাতুন নির্দেশনায় ওয়ারেন্ট তামিলে পুলিশ সর্বদা তৎপর রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews