1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নামাজ পড়ে এসে আয়ের একমাত্র সম্বল অটোরিকশা হারিয়ে নিঃস্ব চাঁন মিয়া - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের সাত স্থানে অবরোধ একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন কাজিরহাটে যুবদলের আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ বামনা ডৌয়াতলায় বেপরোয়া গতির টমটম কেড়ে নিলো স্কুল শিক্ষিকার জীবন গৌরনদী উপজেলা আওয়ামীলীগের কমিটি থেকে সরে দাড়ালেন জাহাঙ্গীর মোল্লা গৌরনদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রবি শস্যের বীজ ও সার বিতরণ নভেম্বরে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর ইরান, সৌদি ও যুক্তরাষ্ট্রে ঝালকাঠিতে যুবদলের দুই নেতার পদ স্থগিত সরকারি উন্নয়ন কাজে স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব: স্পিকার ভারতে ৩০০ ফুট গভীর খাদে পড়ে নিহত ৬

নামাজ পড়ে এসে আয়ের একমাত্র সম্বল অটোরিকশা হারিয়ে নিঃস্ব চাঁন মিয়া

  • প্রকাশিত : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
  • ১৮৪ 0 বার সংবাদি দেখেছে
ঝালকাঠির শহরে দীর্ঘ ১২ বছর ধরে ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন চাঁন মিয়া আকন (৫৯)। তার উপার্জনেই চলে পাঁচ সদস্যের সংসার।

শনিবার (৪ নভেম্বর) শহরের লঞ্চঘাট এলাকায় মসজিদের সামনে অটোরিকশাটি রেখে মাগরিবের নামাজ পড়তে যান। নামাজ শেষে এসে দেখেন অটোরিকশা নেই। এতে অসহায় হয়ে পড়েছেন চাঁন মিয়া । বিভিন্ন জায়গায় চুরি যাওয়া অটোরিকশার খোঁজ করছেন। আয়ের একমাত্র সম্বল হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে তিনি।

অসহায় চাঁন মিয়া আকন শহরের কলাবাগান এলাকার মৃত শাহ আহম্মদ আকনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে শহরে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

চাঁন মিয়া আকন জানান, গতকাল আমার অটোরিকশা রেখে নামাজ পড়তে যাই। নামাজ শেষে এসে দেখি আমার অটোরিকশা নাই। এটা দিয়েই আমার সংসার চলতো।অনেক খোঁজা খুঁজি করেও কোথাও পাইনি।বর্তমানে আমি গাড়িটি হারিয়ে নিঃস্ব হয়ে গেলাম। এ বিষয়ে ঝালকাঠি সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি)করেছি।

অটোরিকশা চালক মো: বাবুল হাওলাদার বলেন, চান মিয়া ভাই আমাদের সাথেই গাড়ি চালাতেন। গতকাল সন্ধ্যায় চোর চক্র তার গাড়িটি নিয়ে যায়। বর্তমানে তার আয় বন্ধ হয়ে গেছে।

স্থানীয় বাসিন্দা আব্দুল কুদ্দুস মোল্লা জানান,এই অটো রিকশাটিই ছিল তার আয়ের প্রধান উৎস।নামাজে এসে যে অটোরিকশা হারাতে হবে এটা মানা খুব কষ্টকর। বিত্তবানদের তার পাশে দাঁড়ানো উচিত।

ঝালকাঠি সদর থানার ডিউটি অফিসার এসআই দেবাশীষ বলেন,গতকাল সন্ধ্যায় চুরি হয়ে থাকলে বিষয়টি আমাদের জানা নেই।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews