1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
‘নিবিড় পর্যবেক্ষণে’ খালেদা জিয়া - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

‘নিবিড় পর্যবেক্ষণে’ খালেদা জিয়া

  • প্রকাশিত : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩
  • ২০১ 0 বার সংবাদি দেখেছে
নিজস্ব প্রতিবেদক // বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হাসপাতালে চিকিৎসকদের ‘সার্বক্ষণিক নিবিড় পর্যবেক্ষণে’ রয়েছেন।

সোমবার চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক দলের সদস্য ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, চিকিৎসকদের বোর্ড এখন দিনে দুই থেকে তিনবার বৈঠক করে খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি পর্যালোচনা করছে এবং প্রয়োজন অনুযায়ী চিকিৎসা দিচ্ছে।

গত ১০ আগস্ট খালেদা জিয়ার স্বাস্থ্যের পরীক্ষা করাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান। সেদিনই চিকিৎসকদের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়।

দীর্ঘদিন যাবত আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন ৭৭ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী। এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews