1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নির্বাচন করলে আবারও জিতব: সাকিব - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

নির্বাচন করলে আবারও জিতব: সাকিব

  • প্রকাশিত : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ১৬৫ 0 বার সংবাদি দেখেছে
স্পোর্টস ডেস্ক // গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ব্যাপক চাপে আছেন সাকিব আল হাসান। ওই সরকারেরই সংসদ সদস্য ছিলেন তিনি। এরপর আর দেশেও ফেরা হয়নি তার। অনেক ইচ্ছা থাকলেও দেশের মাটিতে খেলে ক্রিকেটকে বিদায় জানাতে পারেননি। মূলত, রাজনীতিতে আসার কারণেই এমন অবস্থা হয়েছে বিশ্বসেরা এই অলরাউন্ডারের। তবে রাজনীতিতে আসাকে এখনো ভুল মনে করেন না সাকিব। এমনকি নিজের নির্বাচনী এলাকা মাগুরা-১ আসনে ভোট করলে এখনো তিনি জিতবেন বলে বিশ্বাস এই অলরাউন্ডারের।

সাকিব সম্প্রতি দেশের একটি ইংরেজি দৈনিককে সাক্ষাৎকার দিয়েছেন। যেখানে নিজের ৬ মাসের রাজনৈতিক জীবনের অনেক দিক নিয়েই আলোচনা করেছেন তিনি। রাজনীতিতে আসার কারণও ব্যাখ্যা করেছেন মাগুরার এই সন্তান।

সাকিব বলেছেন, ‘দেখুন, ব্যাপারটা হচ্ছে, রাজনীতিতে যোগ দেওয়া যদি আমার জন্য ভুল হয়ে থাকে, তবে ভবিষ্যতে কেউ যদি রাজনীতিতে যোগ দেয়, সেটাও ভুলই হবে। ডাক্তার, ব্যারিস্টার, ব্যবসায়ী—যে কেউ রাজনীতিতে যোগ দিলেই ভুল হতে পারে। রাজনীতিতে যোগ দেওয়া যেকোনো নাগরিকের অধিকার এবং যে কেউ তা করতে পারে। মানুষ আপনাকে ভোট দেবে কি দেবে না, সেটা তাদের ব্যাপার। আমি যখন যোগ দিয়েছিলাম, তখন আমি সঠিক ছিলাম বলে মনে করি এবং আমি এখনো বিশ্বাস করি যে আমি সঠিক ছিলাম। কারণ, আমার উদ্দেশ্য ছিল মাগুরার মানুষের জন্য কাজ করা। আমি অনুভব করেছি, আমি তাদের জন্য কিছু করতে পারি। আমার এটাও মনে হয়েছে যে মাগুরার মানুষ আমাকে চেয়েছিল।’

আবারও নির্বাচনে দাঁড়ালে তিনিই জিতবেন বলে বিশ্বাস সাকিবের, ‘দেখুন, অনেকে বলতে পারে আমার রাজনীতিতে আসার সিদ্ধান্ত সঠিক ছিল না। কিন্তু যারা এসব বলছে, তাদের বেশির ভাগই আমার এলাকার ভোটার নয়। মাগুরার ভোটাররা ভিন্নভাবে চিন্তা করে। আমি এখনো বিশ্বাস করি, যদি আজ আবার নির্বাচনে অংশ নিই, তবে মাগুরার মানুষ আমাকেই আবার ভোট দেবে। কারণ, তারা বিশ্বাস করে আমি তাদের জন্য কিছু করতে পারব।’

মাগুরার মানুষের সেবা করতেই রাজনীতিতে এসেছিলেন, বলে জানিয়েছেন সাকিব, ‘আমি বিশ্বাস করি, আমার নির্বাচনী এলাকায় একটি সুষ্ঠু নির্বাচন হয়েছে এবং আমি মনে করি না যে আমি যদি আবার দাঁড়াই, তবে অন্য কেউ জিতবে। সুতরাং স্বাভাবিকভাবেই আমি যা করেছি, তাতে আমি কোনো ভুল দেখি না। যখন আমি নির্বাচনে দাঁড়াই, তখন আমি মাগুরার মানুষের সেবা করার সুযোগ চেয়েছিলাম। মানুষ আমাকে সেই সুযোগ দিয়েছিল। দুর্ভাগ্যবশত, আমি তাদের যেভাবে সেবা করতে চেয়েছিলাম, সেভাবে পারিনি। এটা আমি মেনে নিয়েছি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews