1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিক নিহত - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিক নিহত

  • প্রকাশিত : সোমবার, ২০ মার্চ, ২০২৩
  • ২০৮ 0 বার সংবাদি দেখেছে
নিজস্ব প্রতিবেদক // রাজধানীর মিরপুরে একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর মিরপুরের শিয়ালবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শ্রমিকের নাম মো. বাবু (৩০)। তার গ্রামের বাড়ি সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায়। মাত্র ৪ দিন আগে কাজের জন্য ঢাকায় এসেছিলেন বাবু।

বাবুর সহকর্মী মনির হোসেন জানান, আজ সকাল থেকে শিয়ালবাড়ি ১০ নম্বর রোডের ৫ নম্বর প্লটে একটি নির্মাণাধীন ভবনে রাজমিস্ত্রির কাজ করছিলেন বাবু। সাড়ে ৮টার দিকে ভবন থেকে তিনি নিচে পড়ে যান। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সকাল ১০টার দিকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews