1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
পটুয়াখালী সদর ও কলাপাড়া থানায় যোগ দিলেন নতুন ওসি - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :

পটুয়াখালী সদর ও কলাপাড়া থানায় যোগ দিলেন নতুন ওসি

  • প্রকাশিত : বুধবার, ৫ জুলাই, ২০২৩
  • ২৩৪ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // পটুয়াখালী সদর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে মো. জসিম ও কলাপাড়া থানায় মো. আলী আহম্মেদ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।মঙ্গলবার (৪ জুলাই) রাতে কলাপাড়া থানা ও বুধবার (৫ জুলাই) পটুয়াখালী সদর থানায় দায়িত্ব হস্তান্তর হয়। এছাড়া পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামানকে বরিশাল জেলা পুলিশে বদলি করা হয়েছে।

৩ জুলাই পটুয়াখালী জেলা পুলিশ সুপার মো. সাইদুল ইসলামের সই করা চিঠিতে তাদের বদলি করা হয়। কলাপাড়া থানার ওসি মো. আলী আহমেদ এর আগে রাঙ্গাবালী থানায় দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবেও দায়িত্ব পালন করেন।

অন্যদিকে পটুয়াখালী সদর থানার ওসি মো. জসিম এর আগে দশমিনা ও কলাপাড়া থানার ওসি এবং পটুয়াখালী সদর থানায় (ওসি অপারেশন) হিসেবেও দায়িত্ব পালন করেছেন। জানা গেছে, পুলিশের নিয়মিত কর্মস্থল পরিবর্তনের অংশ হিসেবে এ বদলির আদেশ দেওয়া হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews