1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
পথসভায় সংসদ সদস্যকে জুতাপেটার চেষ্টা, যুবক আটক - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের সাত স্থানে অবরোধ একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন কাজিরহাটে যুবদলের আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ বামনা ডৌয়াতলায় বেপরোয়া গতির টমটম কেড়ে নিলো স্কুল শিক্ষিকার জীবন গৌরনদী উপজেলা আওয়ামীলীগের কমিটি থেকে সরে দাড়ালেন জাহাঙ্গীর মোল্লা গৌরনদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রবি শস্যের বীজ ও সার বিতরণ নভেম্বরে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর ইরান, সৌদি ও যুক্তরাষ্ট্রে ঝালকাঠিতে যুবদলের দুই নেতার পদ স্থগিত সরকারি উন্নয়ন কাজে স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব: স্পিকার ভারতে ৩০০ ফুট গভীর খাদে পড়ে নিহত ৬

পথসভায় সংসদ সদস্যকে জুতাপেটার চেষ্টা, যুবক আটক

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩
  • ১৬২ 0 বার সংবাদি দেখেছে
নিজস্ব প্রতিবেদক // নোয়াখালী-২ আসনের (সেনবাগ ও সোনাইমুড়ি উপজেলার একাংশ) নির্বাচনী পথসভায় আওয়ামী লীগের সংসদ সদস্য মোরশেদ আলমকে জুতাপেটা করতে যাওয়ার চেষ্টা করে এক যুবক। এই ঘটনায় ওই যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (২৫ ডিসেম্বর) বিকেলে সেনবাগ উপজেলার কেশার ইউনিয়নের বালুর মাঠে নৌকার পথসভায় এ ঘটনা ঘটে। 

আটক যুবকের নাম মো. আলা উদ্দিন আলো (৩০)। ঘটনার পর তিনি পালিয়ে গেলেও পরবর্তীতে তাকে তার বাড়ি থেকে আটক করে পুলিশ। সেনবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) সঞ্জয় সরকার এসব তথ্য নিশ্চিত করেছেন।

এমপিকে জুতা পেটার চেষ্টার ঘটনায় এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। এই ঘটনার ২০ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায় এমপি মোরশেদ আলম পথসভায় বক্তব্য দিতে দাঁড়ালে আলা উদ্দিন আলো জুতা নিয়ে তেড়ে এসে তাকে আঘাত করার চেষ্টা করেন। সভার সঞ্চালক তাকে নিবৃত্ত করার চেষ্টা করেন। উপস্থিত লোকজন আলা উদ্দিনকে ধরে পিটুনি দেন। এর মধ্যেই সেখান থেকে পালিয়ে যান তিনি।

মোরশেদ আলমের অভিযোগ পেয়ে সেনবাগ থানার পুলিশ অভিযান চালিয়ে আলা উদ্দিনকে তার গ্রামের বাড়ি কেশার পাড় থেকে আটক করে।

সেনবাগ থানার এসআই সঞ্জয় সিকদার সাংবাদিকদের বলেন, ‘সংসদ সদস্য নিজেই বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন।’

তিনি বলেন, ‘জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা আলা উদ্দিন স্বীকার করেছেন, এমপির অনুসারীরা তার পারিবারিক বিষয়ে অযাচিত হস্তক্ষেপ করার কারণে ক্ষুব্ধ ছিলেন তিনি, এই ক্ষোভ থেকেই ঘটনাটি ঘটিয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews