1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
পদত্যাগ করলেন নিউজিল্যান্ডের এমপি - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ০৮ মে ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

পদত্যাগ করলেন নিউজিল্যান্ডের এমপি

  • প্রকাশিত : বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪
  • ১৭৭ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // বিভিন্ন দোকান থেকে পণ্য চুরির গুরুতর অভিযোগ ওঠার পর পদত্যাগ করেছেন নিউজিল্যান্ডের এক নারী এমপি। বর্তমানে এসব অভিযোগ তদন্ত করছে পুলিশ। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

গোলরিজ গাহরাহমান নামের এই নারী গ্রিন পার্টি থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন। তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, দুটি কাপড়ের দোকান থেকে তিন বার পণ্য চুরি করেছেন। অকল্যান্ড ও ওয়েলিংটনে এই কাণ্ড ঘটিয়েছেন তিনি। চুরির অভিযোগে অভিযুক্ত গোলরিজের নতুন একটি ভিডিও ভাইরাল হয়।

সিসিটিভির এই ভিডিওতে দেখা যায়, অকল্যান্ডের একটি বুটিক শপ থেকে একটি হাতব্যাগ চুরি করছেন তিনি। ভিডিওটি সামনে আসার পরই মঙ্গলবার তিনি পদত্যাগের ঘোষণা দেন। সদ্য পদত্যাগ করা এই নারী এমপি দাবি করেছেন, কাজের মানসিক চাপ থেকে তিনি ‘এমনটি করেছেন, যা তার নিজ চরিত্রের সঙ্গে সংশ্লিষ্ট নয়।’ তবে তার এই কাণ্ডে যারা কষ্ট পেয়েছেন, তাদের কাছে ক্ষমা চেয়েছেন তিনি। তিনি আরো জানিয়েছেন, তার ব্যবহার এমন ছিল, যা একজন জনপ্রতিনিধির কাছ থেকে কেউ আশা করে না।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews