1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
পরিবার নিয়ে আতঙ্কে সালমান মুক্তাদির - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

পরিবার নিয়ে আতঙ্কে সালমান মুক্তাদির

  • প্রকাশিত : সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ২০ 0 বার সংবাদি দেখেছে

বিনোদন ডেস্ক // দেশের আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির। সম্প্রতি তার স্টুডিও ভাঙচুরের ঘটনায় দেশব্যাপী বেশ আলোড়ন তৈরি হয়। এর পর থেকেই স্ত্রী ও সন্তানকে নিয়ে বেশ আতঙ্কের মধ্যে আছেন বলে জানিয়েছেন তিনি।

বলেছেন, খুবই করুণ অবস্থার মধ্যদিয়ে যাচ্ছেন তিনি। একটি বড় বিপদ কাটিয়ে ওঠার চেষ্টা করছেন। তবে এ নিয়ে আক্ষেপ নেই তার। শুধু তাই নয়, জানিয়েছেন- বাংলাদেশে আর কোনো বিনিয়োগ না করার কথাও।

সালমান বলেন, ‘জীবনে ভালো সময় চাইলে খারাপ সময়কেও স্বাভাবিকভাবে মেনে নিতে হবে। শুধু অভিযোগ করে বসে থাকলে হবে না, কঠিন পরিস্থিতি পেরিয়ে যাওয়াই আসল কথা।’

তিনি আরও বলেন, ‘দেশে থাকার পরিকল্পনা কখনোই ছিল না। আগেও ছিল না। স্টুডিও ভাঙার ঘটনার পর আমি বলেছি, বাংলাদেশে আর স্টুডিওটা চালিয়ে যাব না। এটা আসলে আমার নিজের মতামত, আমার একটা বক্তব্য ছিল। আমি বাংলাদেশে আর বিনিয়োগ করব না।’

এ সংকটের সময় স্বামী-স্ত্রীর পারস্পরিক সহযোগিতা যে কতটা জরুরি, তাও মনে করিয়ে দেন তিনি। নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ ও বিতর্ক প্রসঙ্গে সালমান বলেন, ‘ঘটনা ঘটার পর আমাকে নিজের অবস্থান ব্যাখ্যা করার বা কথা বলার কোনো সুযোগই দেওয়া হয়নি।’

তিনি জানান, যারা অভিযোগ তুলেছেন, তারা সরাসরি বসে কথা বললে বিষয়টি সমাধান করা যেত।

প্রমাণ ছাড়া ঢালাওভাবে অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, ‘এ পরিস্থিতি সামলানোর মানসিক শক্তি আমার আছে। কিন্তু অনেকের তা থাকে না। ভিত্তিহীন অভিযোগে অনেকের প্রাণ, সুনাম ও ক্যারিয়ার নষ্ট হয়ে যায়।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews