1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে ছয় রুটে বাস চলাচল বন্ধ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

বরিশালে ছয় রুটে বাস চলাচল বন্ধ

  • প্রকাশিত : সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ১৩ 0 বার সংবাদি দেখেছে

 

বরিশাল প্রতিনিধি // সড়কে থ্রি-হুইলার ও ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধের দাবিতে বরিশালের চরকাউয়া বাস টার্মিনাল থেকে ছয়টি রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছেন বাসমালিক ও শ্রমিকেরা। এতে ভোগান্তিতে পড়েছেন কয়েক হাজার যাত্রী। বিকল্প যানবাহনে গন্তব্যে যেতে তাদের গুনতে হচ্ছে বাড়তি ভাড়া।

 

সোমবার (২ নভেম্বর) সকাল থেকে বাস চলাচল বন্ধ রেখে টার্মিনালে বিক্ষোভ করেন বাসমালিক ও শ্রমিকেরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বরিশাল সদর উপজেলার চরকাউয়া বাস টার্মিনাল থেকে ডিসি রোড, লক্ষ্মীপাশা, লাহারহাট, কাটাদিয়া, হলতা ও সিদ্দিক বাজার এই ছয়টি রুটে প্রায় ৭০টি বাস চলাচল করে। এসব বাসে প্রতিদিন কয়েক হাজার মানুষ যাতায়াত করেন। বাস চলাচল বন্ধ থাকায় অনেক যাত্রীকে মোটরসাইকেল ও রিকশায় করে গন্তব্যে যেতে হচ্ছে।

 

 

যাত্রীদের অভিযোগ, হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় তারা বিপাকে পড়েছেন। বিকল্প যানবাহনে যাতায়াত করতে তাঁদের বাড়তি ভাড়া দিতে হচ্ছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সমস্যা সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।

যাত্রী সোহরাব হোসেন হাওলাদার বলেন, তিনি বরিশাল থেকে নেহালগঞ্জ যাবেন। কিন্তু টার্মিনালে এসে দেখেন বাস চলাচল বন্ধ। এখন বিকল্প পথে যেতে বাড়তি ভাড়া চাওয়া হচ্ছে।

আরেক যাত্রী আমেনা খাতুন বলেন, গন্তব্যে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে টার্মিনালে এসে বাস চলাচল বন্ধ দেখতে পান। এখন তাকে বিকল্প যানবাহনে বাড়তি ভাড়া দিয়ে যেতে হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত রোববার চরকাউয়া বাস টার্মিনালের বাস, থ্রি-হুইলার ও ব্যাটারিচালিত অটোরিকশার মালিকদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এ সময় সড়কে থ্রি-হুইলার চলাচল বন্ধের দাবি জানান বাসমালিক ও শ্রমিকেরা। তাদের অভিযোগ, থ্রি-হুইলারের কারণে সড়কে দুর্ঘটনা বাড়ছে। বাসের সঙ্গে পাল্লা দিয়ে এসব যানবাহন চলাচল করায় প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে। এ কারণে সড়ক থেকে থ্রি-হুইলার সরিয়ে নেওয়ার দাবি জানান তারা।

চরকাউয়া বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. স্বপন হোসেন বলেন, সোমবার সকাল থেকে তারা বাস চালানোর চেষ্টা করেছেন। কিন্তু থ্রি-হুইলার ও অটোরিকশার চালকেরা বাস চলাচলে বাধা সৃষ্টি করছেন। এ সমস্যা সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন।

অন্যদিকে বিক্ষুব্ধ থ্রি-হুইলার ও অটোরিকশাচালকদের দাবি, তারা নিয়ম মেনেই যানবাহন চালাচ্ছেন। বাসচালকেরা ইচ্ছাকৃতভাবে কয়েক দিন পরপর তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে সমস্যা তৈরি করছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews