
প্রতিবেদনে বলা হয়, শনিবার রাত থেকে দেশটির বিভিন্ন অঞ্চলে বৃষ্টি শুরু হয়। রজনপুর, দেরা ঘাজি খানসহ বেশ কিছু শহরে বৃষ্টি দেখা যায়।
বৃষ্টির কারণে সৃষ্ট আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়ি ও ফলস। ভেসে গেছে অনেক রাস্তা ও সেতু। বেলুচিস্তানে অন্তত ১০ জন আহত হয়েছেন।
চমনে বন্যায় রেলওয়ে ট্র্যাক ভেসে গেছে। নশকিতে বন্ধ হয়ে গেছে পাকিস্তান ও ইরানের রেল সংযোগ। দেশটির আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী ২৪ ঘণ্টা এই বৃষ্টি থাকতে পারে।