1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
পাকিস্তানের পাঞ্জাবে পাওয়া যাচ্ছে না পেট্রোল - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

পাকিস্তানের পাঞ্জাবে পাওয়া যাচ্ছে না পেট্রোল

  • প্রকাশিত : শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২১৪ 0 বার সংবাদি দেখেছে
আন্তর্জাতিক ডেস্ক // পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের জ্বালানি স্টেশনগুলোতে পেট্রোল পাওয়া যাচ্ছে না। জ্বালানি তেলের দুষ্প্রাপ্যতা এবং সরকারের হুঁশিয়ারির মধ্যেই এ ঘাটতিতে দৈনন্দিন জীবনে ভোগান্তি নেমে এসেছে। পাঞ্জাবের শহরাঞ্চলের চেয়ে প্রত্যন্ত এলাকাগুলোতে জ্বালানি সংকট তীব্র আকার ধারণ করেছে। অনেক জ্বালানি স্টেশনে গত এক মাস ধরে তেলের সরবরাহ বন্ধ।

এ সংকটের জন্য পাকিস্তান পেট্রোলিয়াম ডিলার অ্যাসোসিয়েশনের (পিপিডিএ) নেতারা তেল বিপণনকারী কোম্পানিগুলোর পর্যাপ্ত সরবরাহ না করাকে দুষছেন। এ অভিযোগ নাকচ করে দিয়ে বিপণন কোম্পানিগুলোর সমিতি ওএমএসি অবশ্য বলছে, দাম বাড়বে এই আশায় বাড়তি মুনাফার লোভে কতিপয় পাম্প মালিক মজুতদারি করে সংকটময় পরিস্থিতি তৈরি করছে।

পিপিডিএ’র তথ্য সম্পাদক খাজা আতিফের বরাত দিয়ে সংবাদ মাধ্যম ডন জানিয়েছে, বর্তমানে লাহোরের সাড়ে চারশ পাম্পের ৩০ থেকে ৪০ শতাংশে পেট্রোল নেই। ওএমসি সরবরাহ সংকুচিত করে রেখেছে। দুটি সরকারি আর একটি আন্তর্জাতিক কোম্পানি মিলে ওএমসি। এরা আগে এসব করেনি, তাদের বিরুদ্ধে অভিযোগও ওঠেনি। এরাও এখন অন্য খাতের মতো এই খেলা শুরু করেছে। গুজরানওয়ালা, ফয়সালাবাদ, শেখপুরা, সারগোদা, শাহিওয়াল, কসুর জেলার কিছু কিছু পাম্প তো তেল সরবরাহ নেই বলে অনেকদিন ধরে বন্ধ রয়েছে।

পাকিস্তানের খনিজসম্পদ মন্ত্রী মুসাদিক মালিক বৃহস্পতিবার বলেন, পাঞ্জাবের দুই জেলায় ৯০০টিরও বেশি জায়গায় বুধবার রাতে মজুতদারির বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে এবং তেল মজুতদারির দায়ে সাতটি পেট্রোল পাম্পকে পৌনে আট লাখ রুপি জরিমানা করা হয়েছে।

সূত্র: ডন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews