1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে ভারত - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে ভারত

  • প্রকাশিত : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৯৯ 0 বার সংবাদি দেখেছে
ক্রীড়া ডেস্ক // ভারত-পাকিস্তান ম্যাচের টসের আগেই বাগড়া দিয়েছিল বৃষ্টি। ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামের মাঠ কয়েকবার কভার দিয়ে ঢেকে দেয়া হয়েছিল। শেষ পর্যন্ত যদিও নির্দিষ্ট সময়েই টস হয়েছে। ভারতের অধিনায়ক রোহিত শর্মা পাকিস্তানের বিপক্ষে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। বাংলাদেশ সময় সাড়ে তিনটায় ম্যাচটি মাঠে গড়াবে।

 

তবে পাল্লেকেলেতে বাধা হয়ে দাড়াতে পারে বেরসিক বৃষ্টি। আবহাওয়ার পূর্বাভাস বলছে পাল্লেকেলেতে শনিবার দিনভরই হতে পারে বৃষ্টি। মহারণের এই ম্যাচের বিভিন্ন পর্যায়ে থেমে থেমে হলেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা ৬০ থেকে ৭০ শতাংশ।

ভারতের একাদশ

রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, ইশান কিশান, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, জসপ্রীত বুমরাহ, মোহাম্মদ শামি এবং কুলদীপ যাদব।

পাকিস্তানের একাদশ

ফখর জামান, ইমাম উল হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), আগা সালমান, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, শাহীন আফ্রিদি, নাসিম শাহ এবং হারিস রউফ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews