1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
পাকিস্তানে বিমান ঘাঁটিতে হামলা, নিহত ৯ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

পাকিস্তানে বিমান ঘাঁটিতে হামলা, নিহত ৯

  • প্রকাশিত : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ২২০ 0 বার সংবাদি দেখেছে
আন্তর্জাতিক ডেস্ক // পাকিস্তানে বিমান বাহিনীর প্রশিক্ষণ ঘাঁটিতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। হামলায় ৯ সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সামরিক কর্তৃপক্ষ। খবর ডন’র।

 

শনিবার স্থানীয় গণমাধ্যম ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভোরে বিমান বাহিনীর মিয়ানওয়ালি প্রশিক্ষণ ঘাঁটিতে একটি এয়ারবাসকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়।

যে কোনো মূল্যে দেশ থেকে সন্ত্রাসবাদের হুমকি নির্মূল করতে প্রতিশ্রুতিবদ্ধ থাকার প্রতিশ্রুতি দিয়ে পাকিস্তানের সামরিক বাহিনী (আইএসপিআর) জানিয়েছে, মিয়ানওয়ালি ট্রেনিং এয়ারবাসে হামলা চালাতে গিয়ে ‘সন্ত্রাসীরা’ ব্যর্থ হয়েছে। তাদের নয় সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিতে এলাকাটিতে যৌথ ক্লিয়ারেন্স এবং চিরুনি অভিযান পরিচালনা করছে বলেও জানানো হয়।

সেনাবাহিনী জানিয়েছে, জঙ্গিরা মিয়ানওয়ালি বিমান ঘাঁটির দেয়াল টপকাতে মই ব্যবহার করে এবং ভেতরে ঢুকে হামলা চালায়। তারা সেখানে বেশ কয়েকটি বোমা বিস্ফোরণও ঘটায়। এতে তিনটি বিমান ও একটি জ্বালানি ট্যাংকের সামান্য ক্ষতি হয়েছে। তবে হামলার সঙ্গে জড়িতদের পরিচয় সম্পর্কে কিছু জানানো হয়নি।

সম্প্রতি সিরিজ হামলায় বালুচিস্তান ও খাইবার পাকতুনওয়ায় কমপক্ষে ১৭ জন সেনা নিহত হন। আরও দুটি হামলায় পাঁচজন নিহত ও ২৪ জন আহতের ঘটনা ঘটে, যাদের মধ্যে পুলিশ কর্মকর্তারাও রয়েছেন। আর সর্বশেষ হামলাটি হলো বিমানঘাঁটিতে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews