
নিহতরা হলো উপজেলার সোনাদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব মাইজচরা গ্রামের নুরনবী ফকিরের ছেলে অন্তর (৭) ও একই এলাকার আজহার উদ্দিনের ছেলে রাসেল উদ্দিন (৫)। সম্পর্কে তারা দুই জন মামাতো-ফুফাতো ভাই।
নিহতদের স্বজনরা জানান গত শুক্রবার বাড়ি থেকে খেলতে গিয়ে আর বাড়ি ফিরে আসেনি অন্তর ও রাসেল। পরে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে এলাকায় মাইকিং করা হয়। আজ সকালে এলাকার লোকজন রাস্তা দিয়ে যাওয়ার সময় বাড়ির পাশে পুকুরে তাদের মরদেহ ভাসতে দেখে স্বজনদের খবর দেন।
সোনাদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মেহেদী হানান জানান, সকালে নিহত শিশুদের মরদেহ ভাসতে দেখে এলাকার লোকজন তাকে খবর দেন। পরে তিনি ঘটনাস্থলে গিয়ে স্বজনদের সঙ্গে কথা বলেন। এরপর হাতিয়া থানা পুলিশকে খবর দেন।
হাতিয়া থানা পরিদর্শক (তদন্ত) কাঞ্চন কান্তি দাস জানান, দুই শিশু নিহত হওয়ার বিষয়টি এলাকার লোকজন মোবাইলে জানিয়েছে। পুলিশের একটি দল ঘটনাস্থলে গেছে। নিহতদের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।