1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
পুরোপুরি সুস্থ পন্থ, খেলতে পারবেন আইপিএলেও - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

পুরোপুরি সুস্থ পন্থ, খেলতে পারবেন আইপিএলেও

  • প্রকাশিত : মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪
  • ২৩০ 0 বার সংবাদি দেখেছে
স্পোর্টস ডেস্ক // পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন ঋষভ পন্থ। আসছে আইপিএলেই তাকে দেখা যাবে। আজ মঙ্গলবার এমনটিই জানিয়ে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

বিসিসিআইয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ১৪ মাসের পুনর্বাসনের পর সুস্থ হয়ে উঠেছেন পন্থ। ২০২২ সালের ৩০ ডিসেম্বর গাড়ি দুর্ঘটনায় তার প্রাণ সংশয় ছিল। তবে এখন তিনি সুস্থ এবং আইপিএলে উইকেটরক্ষক-ব্যাটার হিসাবে খেলতে পারবেন। আইপিএলে দিল্লি ক্যাপিটালস দলে রয়েছেন পন্থ। সেই দলের অধিনায়কও তিনিই।

এর আগে ২০২২ সালের ৩০ ডিসেম্বর গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হ পন্থ। তার মাথা, পিঠ এবং হাঁটুতে চোট ছিল। অস্ত্রোপচারও করানো হয়। প্রায় এক বছর তিন মাস পর পন্থ সুস্থ হলেন। ১০ দিন পর শুরু হতে চলা আইপিএলে খেলতে কোনো বাধা রইল না ভারতের তরুণ উইকেটরক্ষকের।

আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পন্থের সুস্থ হয়ে ওঠা ভারতের জন্য বড় প্রাপ্তি। আইপিএলে ভাল খেললে বিশ্বকাপের দলেও জায়গা করে নিতে পারেন পন্থ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews