1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
‘পুলসিরাত’-এর জন্য দোয়া চাইলেন বুবলী - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

‘পুলসিরাত’-এর জন্য দোয়া চাইলেন বুবলী

  • প্রকাশিত : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ১৮১ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // ব্যক্তিজীবনের আলোচনার মধ্যে নতুন সংবাদ দিলেন শবনম বুবলী। যুক্ত হয়েছেন নতুন ছবিতে। নাম ‘পুলসিরাত’।

শনিবার সামাজিকমাধ্যমে এ খবর জানিয়েছেন অভিনেত্রী নিজেই।

নিজের ফেসবুকে বুবলী লিখেছেন, আমার নতুন ছবি ‘পুলসিরাত’। সবাই আমার জন্য দোয়া করবেন।

সিনেমাটি পরিচালনা করবেন রাখাল সবুজ। এর কাহিনি-চিত্রনাট্য সাজিয়েছেন আনন জামান। ছবিটি নিয়ে সংবাদমাধ্যমকে বুবলী বলেন, ‘পুলসিরাত’ একটি ভালো গল্পের সিনেমা হবে। নতুন বছরের শুরুতে শুটিং শুরু হবে। এ সিনেমা সংশ্লিষ্ট-পরিচালক থেকে শুরু করে পুরো টিমকে দারুণ লেগেছে। কারণ তারা থিয়েটারের মানুষ। তারা যখন সিনেমা নিয়ে কাজ করেন, তখন সব কিছুর পরিকল্পনা অন্যরকম হয়। যেটা আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির জন্য অনেক ইতিবাচক। আশা করছি ‘পুলসিরাত’ ভালো একটি সিনেমা হবে। এ সিনেমার জন্য শিগগিরই প্রস্তুতি নেব।

এদিকে বুবলীর হাতে আছে ‘তুমি যেখানে আমি সেখানে’, ‘খেলা হবে’সহ বেশ কয়েকটি ছবি। ব্যস্ত আছেন ‘মায়া দ্য লাভ’ সিনেমার কাজে। ছবিটি পরিচালনা করছেন জসিম উদ্দিন জাকির। এ ছবিতে বুবলীর বিপরীতে আছেন জিয়াউল রোশান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews