1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
পুলিশ পরিচয়ে চাঁদাবাজি: দুই ছাত্রলীগ নেতা আটক - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

পুলিশ পরিচয়ে চাঁদাবাজি: দুই ছাত্রলীগ নেতা আটক

  • প্রকাশিত : শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২১৯ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // সোহরাওয়ার্দী উদ্যানের কালীমন্দির এলাকায় বইমেলায় আসা দর্শনার্থীর কাছ থেকে চাঁদাবাজির সময় হাতেনাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় তাদেরকে আটক করা হয়।

আটক দুইজন হলেন- শহীদ সার্জেন্ট জহুরুল হক হল শাখা ছাত্রলীগের সহ-সভাপতি রাজীব হোসেন রবিন এবং মাস্টারদা সূর্য সেন হল শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মোহাইমেনুল ইসলাম ইমন।

শাহবাগ থানা পুলিশ সূত্র জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই দুই শিক্ষার্থী নিজেদের পুলিশ পরিচয় দিয়ে বইমেলার একদল দর্শনার্থীকে আটক করে। দর্শনার্থীরা মাদক ব্যবসা করছে অভিযোগ এনে তাদের শরীর তল্লাশি করে। পরে কোনো মাদকদ্রব্য না পেয়ে তাদের কাছ থেকে ১৫০০ টাকা ছিনিয়ে নেয়। এ সময় ছিনতাইকারী সন্দেহ হলে ভুক্তভোগীরা চিৎকার করে, পরে আশপাশের লোকজন তাদের ধরে পুলিশে সোপর্দ করে।

এ বিষয়ে শাহবাগ থানা পুলিশের ওসি নুর মোহাম্মদ সাংবাদিকদের বলেন, এই ছিনতাইকারীদের হাতেনাতে আটক করা হয়েছে। আমরা তাদের কাছ থেকে একটি বাইক জব্দ করেছি। ভুক্তভোগীরা শাহবাগ থানায় অভিযোগপত্র দাখিল করায় আমরা তাদের পুলিশ হেফাজতে রেখেছি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews