1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
প্রকাশক ও সম্পাদক পরিষদের সঙ্গে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের মতবিনিময় সভা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

প্রকাশক ও সম্পাদক পরিষদের সঙ্গে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের মতবিনিময় সভা

  • প্রকাশিত : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ১০ 0 বার সংবাদি দেখেছে

নিউজ ডেস্ক ।। নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং গণমাধ্যম ও প্রশাসনের পারস্পরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে প্রকাশক ও সম্পাদক পরিষদ, বরিশালের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আশিক সাঈদ।

সাম্প্রতিক সময়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুকে কেন্দ্র করে অনুষ্ঠিত এ সভায় নগরীর সার্বিক উন্নয়ন, যানজট নিরসন, অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী কার্যক্রম, চুরি-ছিনতাই প্রতিরোধ এবং নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও গণমাধ্যমের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন প্রকাশক ও সম্পাদক পরিষদ, বরিশালের সভাপতি এবং দৈনিক আজকের পরিবর্তন–এর প্রকাশক ও সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, সাধারণ সম্পাদক ও দৈনিক আজকের সময়ের বার্তা–এর প্রকাশক ও সম্পাদক এম. লোকমান হোসাইন, দৈনিক প্রথম সকাল–এর সম্পাদক কাজী আল মামুন, সংগঠনের উপদেষ্টা এম. এম. আমজাদ হোসেন, সহ-সভাপতি ও জাগো নারী–এর সম্পাদক গোপাল সরকার, সহ-সভাপতি ও দৈনিক আলোকিত বরিশাল–এর প্রকাশক ও সম্পাদক আলাল মিয়া, সহ-সভাপতি ও দৈনিক দেশ জনপদ–এর প্রকাশক ও সম্পাদক মীর্জা রিমন, নির্বাহী সদস্য ও দৈনিক কীর্তনখোলা–এর ভারপ্রাপ্ত সম্পাদক সালেহ টিটু, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আজকের সুন্দরবন–এর সম্পাদক মুজিব ফয়সাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক ও দৈনিক সত্য সংবাদ–এর সম্পাদক মো. রাকিবুল হাছান (ফয়সাল রাকিব), নির্বাহী সদস্য ও দৈনিক দক্ষিণ বঙ্গ–এর প্রকাশক ও সম্পাদক আবদুল হালিম মামুন, নির্বাহী সদস্য ও দৈনিক বরিশালের কণ্ঠ–এর সম্পাদক আবুল কালাম আজাদসহ পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আশিক সাঈদ বলেন, সমাজে শান্তি-শৃঙ্খলা, আইনের শাসন ও নিরাপদ পরিবেশ বজায় রাখতে গণমাধ্যম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি এবং অপরাধ প্রতিরোধে গণমাধ্যম পুলিশের অন্যতম সহযোগী। তিনি সাংবাদিক ও প্রকাশকদের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং ভবিষ্যতেও এ ধরনের পারস্পরিক যোগাযোগ অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় প্রকাশক ও সম্পাদক পরিষদের নেতৃবৃন্দও বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ প্রকাশের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। তারা নগরীর সার্বিক উন্নয়ন, নিরাপদ নাগরিক জীবন নিশ্চিতকরণ এবং জনবান্ধব প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে পুলিশ ও গণমাধ্যমের নিয়মিত সমন্বয়, তথ্য আদান-প্রদান এবং পারস্পরিক আস্থার সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন।

মতবিনিময় সভাটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। সভার শেষে উভয় পক্ষ নগরীর শান্তি, শৃঙ্খলা ও উন্নয়নের স্বার্থে ভবিষ্যতেও একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews