1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
প্রধান উপদেষ্টার নয়, বিতর্কিত ৩ উপদেষ্টার পদত্যাগ চায় বিএনপি। - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ২১ জুন ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

প্রধান উপদেষ্টার নয়, বিতর্কিত ৩ উপদেষ্টার পদত্যাগ চায় বিএনপি।

  • প্রকাশিত : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ১৭১ 0 বার সংবাদি দেখেছে

বাংলার কন্ঠস্বর ডেস্ক।। 

প্রধান উপদেষ্টার নয়, বিএনপি বিতর্কিত ৩ উপদেষ্টার পদত্যাগ চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

শনিবার (২৪ মে) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক শেষে একথা বলেন তিনি।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, বর্তমান সার্বিক পরিস্থিতি নিয়ে একটি লিখিত বক্তব্য প্রধান উপদেষ্টাকে দেয়া হয়েছে। এছাড়া, সুষ্ঠু নির্বাচনের জন্য বিএনপির পক্ষ থেকে বিতর্কিত তিন উপদেষ্টাকে বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ গঠনসহ বেশ কিছু দাবি জানানো হয়েছে।

নির্বাচন যত বিলম্ব হবে স্বৈরাচার ফিরে আসার শঙ্কা তৈরি হবে জানিয়ে ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য দ্রুত রোডম্যাপ ঘোষণা করতে হবে। সংস্কার চলমান থাকবে। আমরা ক্ষমতায় গেলেও তা অব্যাহত থাকবে।

আওয়ামী লীগের নেতাদের সুষ্ঠু বিচারের আওতায় আনতে হবে উল্লেখ করে তিনি বলেন, আমরা বিচারের পক্ষে। তবে স্বাধীন বিচার ব্যবস্থা চাই আমরা। যেই বিচারগুলো বাকি থাকবে, বিএনপি ক্ষমতায় আসলেও বিচার চলবে

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews