1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননীর অনশন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
চাকরির বাজারের চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির হামের উপসর্গে ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫৭২ বামনায় শ্রী গুরু সংঘের সভায় কমিটি বাতিল হলে হট্টগোল ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার পিরোজপুরে উপজেলা পরিষদের ভবন থেকে পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু একই পরিবারের তিন ভাইয়ের সার ডিলারশিপ, বৈধতা নিয়ে হাইকোর্টে রিট পানিতে নেমে খাল পরিষ্কার করলেন ইউএনও বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ধামুরায় বিএনপির বিক্ষোভ ও সমাবেশ

প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননীর অনশন

  • প্রকাশিত : সোমবার, ১৭ জুলাই, ২০২৩
  • ২১৩ 0 বার সংবাদি দেখেছে
রাজশাহী প্রতিনিধি // রাজশাহীর পুঠিয়ায় প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অনশনে বসেছেন দুই সন্তানের জননী।

রোববার থেকে পুঠিয়া উপজেলার জিউপাড়া ইউনিয়নের ডাঙাপাড়াগ্রামের আলমগীর হোসেনের বাড়িতে অবস্থান করছেন তিনি। আলমগীর হোসেন ওই গ্রামের কামের আলীর ছেলে।

অনশনে বসা ওই নারী জানান, প্রায় দুই বছর ধরে আলমগীর হোসেনের সঙ্গে তার সম্পর্ক রয়েছে। বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক করেছে।

কথামত বিয়ে করতে কালক্ষেপণ করায় ওই গৃহবধূ ঘরে স্বামী ও দুই সন্তান রেখে প্রেমিক আলমগীরের বাড়িতে বিয়ের দাবিতে অনশন শুরু করেন। বিয়ে না করলে আমার মৃত্যু ছাড়া কোন উপায় নেই বলে জানান ওই নারী।

ওই এলাকার ইউপি সদস্য (মেম্বার) হুমায়ুন কবির বলেন, ঘটনা শুনে তাদের বাড়িতে গিয়েছিলাম। ওই মহিলার দু’টি সন্তান রয়েছে। গতকাল রোববার থেকে তিনি প্রেমিক আলমগীরের বাড়িতে অবস্থান করছেন। রাতেও তার বারান্দায় ছিল।

এদিকে জিউপড়া ইউপি চেয়ারম্যান হোসনে আরা বেগম বলেন, ঘটনাটি শুনেছি। স্থানীয়ভাবে বিষয়টি মিমাংসা করতে বলেছি তাদেরকে।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (কর্মকর্তা) ফারুক হোসেন জানান, এ বিষয়ে আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews