1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
প্রেমিক অন্যত্র বিয়ে করায় অভিমানে কিশোরীর আত্মহত্যা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

প্রেমিক অন্যত্র বিয়ে করায় অভিমানে কিশোরীর আত্মহত্যা

  • প্রকাশিত : শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২২০ 0 বার সংবাদি দেখেছে
নিজস্ব প্রতিবেদক // রাজধানীর মধ্য বাড্ডায় মোছা. সাদিয়া খাতুন (১৪) এক কিশোরী বিষপান করে আত্মহত্যা করেছে। গতকাল শুক্রবার রাতে মধ্য বাড্ডায় পোস্ট অফিসের গলি শান্ত মিয়ার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

সাদিয়া ময়মনসিংহ মুক্তাগাছা উপজেলার আড়াইবাড়িয়া গ্রামের হোসেন আলীর মেয়ে। হোসেন আলী ঢাকায় রিকশা চালিয়ে সংসার চালাতেন। বর্তমানে তারা মধ্য বাড্ডায় পোস্ট অফিসের গলি শান্ত মিয়ার ভাড়া থাকতেন। চার বোনের মধ্যে সাদিয়া ছিল দ্বিতীয়।

হোসেন আলী আমাদের সময়কে বলেন, ‘মধ্য বাড্ডা ওই বাসার ভাড়াটিয়া এক যুবকের সঙ্গে সাদিয়ার সম্পর্ক ছিল। আমার মেয়েকে বিয়ের প্রলোভনও দেখিয়েছিল। গতকাল শুক্রবার ওই ছেলে অন্য মেয়েকে বিয়ে করে নিয়ে আসে। সেটা দেখে সাদিয়া অভিমানে রাত আটটার দিকে বিষপান করে। আমরা প্রথমে সাদিয়াকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ঘোষণা করেন।’

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ‘ওই কিশোরীর মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews