
আটকরা হলেন- আল-আমিন শেখ (২৮), মো. আবু রাসেল (৪২), মো. ইমরান শেখ (২২), মো. ফয়সাল ভূইয়া (২৬), মো. রাজিব মোল্যা (২৮) ও মো. রাব্বি মোল্যা (২৮)। তাদের সবার বাড়ি জেলা শহরের বিভিন্ন এলাকায়।
আটককৃতদের সোমবার দুপুরে ফরিদপুরের কোর্টে প্রেরণ করা হয়েছে।
এর আগে রোববার (৫ মার্চ) বিকালে ফরিদপুর শহরের কুঠিবাড়ি কমলাপুরে অবস্থিত আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, ভুক্তভোগী এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে ও পুলিশ সুপারের নির্দেশে ফরিদপুরের আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে ৬ দালাল আটক করা হয়েছে। আটকদের বিরুদ্ধে ফরিদপুরের কোতয়ালী থানায় একটি মামলা দায়ের শেষে সোমবার দুপুরে কোর্টে প্রেরণ করা হয়েছে।