
নিহত কৃষক ওই গ্রামের বাদশা বিশ্বাসের ছেলে বলে জানা যায়। কৃষক কুদ্দুস বিশ্বাস দুটি বিয়ে করেছিলেন। তার দুই পক্ষের তিন ছেলে এক মেয়ে রয়েছে।
স্থানীয়দের দাবি, পারিবারিক কলহের জের ধরে তিনি আত্মহত্যা করেছেন। এর আগেও একাধিকবার বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। তবে এটি হত্যা না-কি আত্মহত্যা, তা পুলিশ তদন্ত করে দেখছে।
বোয়ালমারীর জয়নগর পুলিশ ফাঁড়ির এসআই সুব্রত বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।