1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বকেয়া বেতন-ভাতার দাবিতে বরিশালে সাংবাদিকদের সমাবেশ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :

বকেয়া বেতন-ভাতার দাবিতে বরিশালে সাংবাদিকদের সমাবেশ

  • প্রকাশিত : রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩
  • ২২৯ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // ঈদের আগেই সাংবাদিকদের বেতন ও পূর্ণাঙ্গ উৎসব ভাতার দাবিতে বরিশালে সাংবাদিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নগরীর অশ্বিনী কুমার হলের সামনে রোববার সকাল সাড়ে ১০টায় বরিশাল সাংবাদিক ইউনিয়নের (জেইউবি) উদ্যোগে এই সমাবেশ হয়। সমাবেশের সভাপতিত্ব করেন ইউনিয়নের সভাপতি মনিরুল আলম স্বপন।

ইউনিয়নের সাধারণ সম্পাদক ও কালের কণ্ঠ ব্যুরো চিফ মো: রফিকুল ইসলাম’র স্বাগত বক্তব্য রাখেন।

চ্যানেল আই’র প্রতিনিধি সাঈদ পান্থ’র সঞ্চলনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বরিশাল রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক ও বৈশাখী টেলিভিশন’র প্রতিনিধি মিথুন সাহা, বরিশাল সমাচারের বার্তা সম্পাদক মনবীর আলম খান, যুগান্তর বরিশাল ব্যুরোর স্টাফ রিপোর্টার অনিকেত মাসুদ, আজকের বার্তার রিপোর্টার মেহেদী হাসান তামিম এবং দক্ষিণবঙ্গ’র সাইদুর রহমান সাইদ প্রমুখ।

এসময় বক্তারা বলেন, সাংবাদিকরা মানুষের অধিকার আদায়ে জন্য কাজ করে। কিন্তু তাদের অধিকার আদায়ে কাউকে কাছে পাওয়া যায় না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে সব সরকারি বেসরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ানো হয়েছে। কিন্তু সাংবাদিকদের বেতন বৃদ্ধি পায়নি। অধিকাংশ ক্ষেত্রে সরকার নির্ধারিত ওয়েজবোর্ড অনুযায়ী সাংবাদিকদের বেতন দেওয়া হয় না। তাই ঈদের আগে ওয়েজবোর্ড অনুযায়ী সাংবাদিক-কর্মচারীদের বকেয়া বেতন পরিশোধ ও পূর্ণাঙ্গ উৎসব ভাতা দেওয়ার আহ্বান জানিয়েছেন ‘বরিশাল সাংবাদিক ইউনিয়ন’র নেতারা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews