1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বড় ভাইয়ের মৃত্যুর খবরে মারা গেলেন ছোটভাই - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বামনা ডৌয়াতলায় বেপরোয়া গতির টমটম কেড়ে নিলো স্কুল শিক্ষিকার জীবন গৌরনদী উপজেলা আওয়ামীলীগের কমিটি থেকে সরে দাড়ালেন জাহাঙ্গীর মোল্লা গৌরনদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রবি শস্যের বীজ ও সার বিতরণ নভেম্বরে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর ইরান, সৌদি ও যুক্তরাষ্ট্রে ঝালকাঠিতে যুবদলের দুই নেতার পদ স্থগিত সরকারি উন্নয়ন কাজে স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব: স্পিকার ভারতে ৩০০ ফুট গভীর খাদে পড়ে নিহত ৬ দুলারহাট গাঁজাসহ আটক ১ বরিশাল উত্তর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা রাজাপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসি মোঃ হারুন অর রশীদের মতবিনিময় সভা

বড় ভাইয়ের মৃত্যুর খবরে মারা গেলেন ছোটভাই

  • প্রকাশিত : বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
  • ১৭৭ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // সিরাজগঞ্জের উল্লাপাড়ার সলঙ্গায় বড় ভাইয়ের মৃত্যুর খবর শুনে মারা গেছেন ছোট ভাইও। এমন মৃত্যুতে নিহতদের পরিবার ছাড়াও এলাকায় শোক নেমে এসেছে। বুধবার (৬ ডিসেম্বর) সকালে সলঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোখলেসুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, তারা দুজনেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। নিহতরা হলেন- রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সাবেক এজিএম সলঙ্গা থানার বনবাড়িয়া গ্রামের আলহাজ নূর মুহাম্মাদ তালুকদার (৮৩) ও তার ছোটভাই সাবেক অধ্যক্ষ জহুরুল ইসলাম তালুকদার (৭৮)।

বনবাড়িয়া গ্রামের এম দুলাল উদ্দিন আহমেদ বলেন, মঙ্গলবার রাত সাড়ে ১০ টা থেকে ১১টার মধ্যে এই দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। আলহাজ নূর মুহাম্মাদ তালুকদার তোতা বনবাড়িয়া গ্রামের একজন গর্বিত কৃতিসন্তান। তিনি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের এজিএম ছিলেন।

এছাড়াও বনবাড়িয়া বাইতুন নূর জামে মসজিদ, নূরানী মাদরাসা ও কবরস্থানের সভাপতি হিসেবে দায়িত্বে ছিলেন। পাশাপাশি তার ছোট ভাই জহুরুল ইসলামও এলাকায় শ্রদ্ধেয় ব্যাক্তি। তিনি গোলকপুর ফাজিল ডিগ্রী মাদরাসার সাবেক অধ্যক্ষ ছিলেন। তাদের মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সলঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোখলেসুর রহমান বলেন, হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আলহাজ নূর মুহাম্মাদ তালুকদার তোতাকে চিকিৎসার জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০ টার দিকে মারা যান তিনি।

এরপর তার মৃত্যুর খবর শুনে বড় ভাইকে দেখতে যান ছোট ভাই জহুরুল ইসলাম তালুকদার। পরে তাকে দেখে আসার পরেই রাত ১১টার দিকে স্ট্রোক করে মারা যান তিনিও। চেয়ারম্যান আরও বলেন, বুধবার সকাল ১১ টায় স্থানীয় বনবাড়িয়া নূরানি মাদরাসায় তাদের জানাজা নামাজ শেষে বনবাড়িয়া কবরস্থানে তাদের মরদেহ দাফন করা হয়। তাদের এমন মৃত্যুতে আমরা খুবই শোকাহত।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews