1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বন কর্মকর্তাকে মারধর, মোবাইল ও টাকা ছিনতাইয়ের অভিযোগ। - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ০২ মে ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
ভিডিও দেখে পদ্মার মাছ কিনলেন লন্ডনের নাগরিক এড্রিয়ান প্রধানমন্ত্রী রাষ্ট্র কাঠামো পুনর্গঠনের কাজ করছেন: মির্জা ফখরুল মালিক-শ্রমিকের মধ্যে ইনসাফের সম্পর্কে বিশ্বাসী জামায়াত: শফিকুর রহমান দেশের অর্থনীতির ভিত্তি স্থাপন করেছিলেন জিয়াউর রহমান: রাষ্ট্রপতি হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু পাঁচ নদীর পানি বিপৎসীমার উপরে কিছু মহল দেশকে ‘বন্ধুহীন’ বানাতে চায় পার্বতীপুরে শিক্ষা বিষয়ক গ্লোবাল অ্যাকশন সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা গৌরনদীতে মহান মে দিবস উপলক্ষে র্যালী ও শ্রমিক সমাবেশ। গৌরনদী প্রতিনিধি। বরিশালের গৌরনদী উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে মহান মে দিবস ২০২৬ উপলক্ষে শুক্রবার বর্ণাঢ্য র্যা লী ও সমাবেশ অনুষ্ঠিত হয়। গৌরনদী বাসষ্টান্ড দলীয় কার্যালয় থেকে র্যা লী বের শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা শ্রমিক দলের আহবায়ক মোঃ সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা বিএনপি’র আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি, গৌরনদী অটোটেম্পু শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা জহুরুল ইসলাম জহির, গৌরনদী পৌর বিএনপির আহবায়ক মোঃ জাকির হোসেন শরীফ,, সদস্য সচিব শফিকুর রহমান শরীফ স্বপন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ কামরুজ্জামান খোকন, গৌরনদী পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ মিজানুর রহমান আকবর, উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক গাজী আবুবকর। বক্তব্য রাখেন গৌরনদী অটোটেম্পু শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম, উপজেলা শ্রমিক দলের মনিরুজ্জামান। একইদিন ইমারত শ্রমিক ইউনিয়নী গৌরনদী বাসস্ট্যান্ড শাখার উদ্যোগে র্যা লী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি, গৌরনদী ইমারত শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা জহুরুল ইসলাম জহির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা প্রভাষক মোহাম্মদ আলী শরীফ, মোঃ শহিদুল ইসলাম খান। বক্তব্য রাখেন শ্রমিক নেতা মোহাম্মদ ইয়াসিন ফকির মোহাম্মদ আলাউদ্দিন সরদার সহ অন্যান্যরা। গৌরনদীতে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ।

বন কর্মকর্তাকে মারধর, মোবাইল ও টাকা ছিনতাইয়ের অভিযোগ।

  • প্রকাশিত : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ৪৮ 0 বার সংবাদি দেখেছে

কুয়াকাটা প্রতিনিধি।।

পটুয়াখালীর কুয়াকাটা সৈকতের তেত্রিশকানী এলাকায় সরকারি কেওড়া বাগান থেকে গাছ কাটাকে কেন্দ্র করে বন বিভাগের কর্মকর্তাদের ওপর হামলা, মারধর, মোবাইল ছিনতাই ও টাকা লুটের অভিযোগ উঠেছে। অভিযোগ থেকে জানা যায়, গত ২৩ এপ্রিল বেলা ১১টার দিকে এমন ঘটনা ঘটেছে।

মহিপুর রেঞ্জের কুয়াকাটা ফরেস্ট ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবেল মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিনি জানতে পারেন কুয়াকাটার তেত্রিশকানী এলাকার কেওড়া বাগান থেকে কিছু ব্যক্তি গাছ কেটে নিয়ে যাচ্ছে। পরে তিনি সঙ্গীয় বনকর্মীদের নিয়ে ঘটনাস্থলে গেলে ৩-৪ ফুট দৈর্ঘ্যের ১০/১২টি কেওড়া গাছ কেটে নেওয়ার প্রমাণ পাওয়া যায়।
তিনি বলেন, ‘ঘটনাস্থলে গাছ কাটার ছবি ও ভিডিও ধারণ করার সময় অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে আমার ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং এর ভেতরের তথ্য মুছে ফেলে। বাধা দিলে ইট, দা, লাঠি, কুড়াল ও করাত দিয়ে আমাদের ওপর হামলা চালানো হয়। এতে আমি ও আমার সঙ্গে থাকা বনকর্মীরা আহত হই।’

প্রত্যক্ষদর্শী সোলেমান বিশ্বাস বলেন, ‘আমরা না থাকলে বন কর্মকর্তাদের মেরে ফেলত। ৫-৭ জন মিলে তাদের ওপর হামলা করে।’

স্থানীয় বাসিন্দা আলমগীর হোসেন বলেন, ‘আল-আমিন, সোলেমানসহ কয়েকজন বনের গাছ কেটে নিয়ে যায়। পরে বন কর্মকর্তারা ঘটনাস্থলে গেলে তাদের ওপর হামলা চালানো হয়। এতে কয়েকজন বনকর্মী আহত হন।’

এ ঘটনায় হামলার সময় বনকর্মী রুবেলের কাছ থেকে ৩ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগও করা হয়েছে। পাশাপাশি ঘটনাস্থলে এক বনকর্মী কিছু সময়ের জন্য নিখোঁজ ছিলেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়, পরে তাকে পাওয়া যায়।

আহত বনকর্মী রুবেল হোসেন বলেন, ‘সরকারি সম্পদ রক্ষায় গেলে আমাদের ওপর হামলা চালানো হয়। আমাদের মারধর করা হয়েছে এবং টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে।’

অভিযুক্ত আবু সালেহ ফকিরের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

অন্য অভিযুক্ত আল-আমিন ফকিরের ছেলে পরিচয়ে নেছার নামে এক ব্যক্তি বলেন, তার বাবা কলাপাড়ায় আছেন। বনকর্মীদের সঙ্গে মারধরের বিষয়ে তিনি কিছু জানেন না, তখন তিনি স্কুলে ছিলেন। তবে টাকার বিষয় নিয়ে ঝামেলা হয়েছে বলে শুনেছেন।

মহিপুর বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, ‘সরকারি বাগান থেকে গাছ কাটা গুরুতর অপরাধ। আমাদের কর্মকর্তাদের ওপর হামলার ঘটনাও উদ্বেগজনক। আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি।’

মহিপুর থানার অফিসার ইনচার্জ মো. শামীম হাওলাদার জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

গৌরনদীতে মহান মে দিবস উপলক্ষে র্যালী ও শ্রমিক সমাবেশ। গৌরনদী প্রতিনিধি। বরিশালের গৌরনদী উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে মহান মে দিবস ২০২৬ উপলক্ষে শুক্রবার বর্ণাঢ্য র্যা লী ও সমাবেশ অনুষ্ঠিত হয়। গৌরনদী বাসষ্টান্ড দলীয় কার্যালয় থেকে র্যা লী বের শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা শ্রমিক দলের আহবায়ক মোঃ সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা বিএনপি’র আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি, গৌরনদী অটোটেম্পু শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা জহুরুল ইসলাম জহির, গৌরনদী পৌর বিএনপির আহবায়ক মোঃ জাকির হোসেন শরীফ,, সদস্য সচিব শফিকুর রহমান শরীফ স্বপন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ কামরুজ্জামান খোকন, গৌরনদী পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ মিজানুর রহমান আকবর, উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক গাজী আবুবকর। বক্তব্য রাখেন গৌরনদী অটোটেম্পু শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম, উপজেলা শ্রমিক দলের মনিরুজ্জামান। একইদিন ইমারত শ্রমিক ইউনিয়নী গৌরনদী বাসস্ট্যান্ড শাখার উদ্যোগে র্যা লী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি, গৌরনদী ইমারত শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা জহুরুল ইসলাম জহির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা প্রভাষক মোহাম্মদ আলী শরীফ, মোঃ শহিদুল ইসলাম খান। বক্তব্য রাখেন শ্রমিক নেতা মোহাম্মদ ইয়াসিন ফকির মোহাম্মদ আলাউদ্দিন সরদার সহ অন্যান্যরা।

Theme Customized By BreakingNews