1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ববিতে সাতক্ষীরা জেলা ছাত্র কল্যান সমিতির কমিটি গঠন সাম্পান্ন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :

ববিতে সাতক্ষীরা জেলা ছাত্র কল্যান সমিতির কমিটি গঠন সাম্পান্ন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩
  • ২৪৫ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // বরিশাল বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া (ববি) সাতক্ষীরা জেলার শিক্ষার্থীদের নিয়ে কমিটি গঠন সাম্পান্ন হয়েছে।

পরস্পর সহযোগিতা করার উদ্দেশ্য নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন নবগঠিত কমিটির সভাপতি মো: আয়াত উল্লাহ ও সাধারণ সম্পাদক মো: আরিফ হোসেন।

গত ২৮ মার্চ বিশ্ববিদ্যালয় মিলনায়তনে প্রায় ১৫০জন শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে এই কমিটি গঠন সাম্পান্ন হয়েছে বলে জানান শিক্ষার্থীরা।

সাতক্ষীরা জেলা ছাত্র কল্যান
সমিতির কার্যক্রম আরও জোরদার করার লক্ষে বরিশালে কর্মরত কর্মকর্তাদের সাথে পরিচয় পর্ব ও ফুলের শুভেচ্ছা বিনিময় করে নবগঠিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্যরা।

এরই ধারাবাহিকতায় ৩০মার্চ বরিশাল বিআরটিএ এর পরিচালক মোঃ জিয়াউর রহমানের কার্যালয় গিয়ে ফুলের শুভেচ্ছা জানিয়েছে সমিতির সদস্যরা। এছাড়াও কমিটির পক্ষ থেকে একে একে সবাইকে শুভেচ্ছা জানানোর কথা রয়েছে।

শুভেচ্ছা বিনিময় শেষে ছাত্রদের কল্যানে কাজ ও সার্বিক সহযোগীতা করার মনোভাব পোষণ করেন মো: জিয়াউর রহমান।

এদিকে সাতক্ষীরা জেলা ছাত্র কল্যান সমিতির উদ্যোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আগামী ৩রা এপ্রিল ইফতার মাহফিল আয়োজনের মধ্যে দিয়ে সংগঠনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা হবে বলে জানিয়েছেন নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews