1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালসহ ৮ বিভাগেই ঝড়-বৃষ্টির আভাস - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

বরিশালসহ ৮ বিভাগেই ঝড়-বৃষ্টির আভাস

  • প্রকাশিত : শনিবার, ২০ মে, ২০২৩
  • ২৩১ 0 বার সংবাদি দেখেছে
অনলাইন ডেস্ক // ঢাকাসহ দেশের আট বিভাগে দমকা থেকে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে আজ। তবে পরবর্তী ৭২ ঘণ্টা তথা তিন দিনে আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

এতে বলা হয়, সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। ফলে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

এদিকে তাপপ্রবাহের পূর্বাভাসে বলা হয়, খুলনা, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা ও যশোর জেলাসমূহের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত হতে পারে।

এছাড়া পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার অবস্থায় সামান্য পরিবর্তন হতে পারে বলে জানানো হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews