1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে ইয়াবাসহ দম্পতি আটক - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :

বরিশালে ইয়াবাসহ দম্পতি আটক

  • প্রকাশিত : শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩
  • ২২২ 0 বার সংবাদি দেখেছে

বরিশালে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি অভিযান চালিয়ে ৫ হাজার পিস ইয়াবাসহ এক দম্পতিকে আটক করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। শুক্রবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সামনে ঢাকা-কুয়াকাটা মহাসড়কে ওই অভিযান পরিচালনা করা হয়।

 

আটক দম্পতি হলেন- ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার জাটিয়া এলাকার সোহেল হোসেন (৩০) ও তার স্ত্রী আয়েশা আক্তার (২০)। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. এনায়েত হোসেন জানান, ইমরান ট্রাভেলসের একটি বাসে ঢাকা থেকে ইয়াবা নিয়ে কলাপাড়ার উদ্দেশ্যে যাওয়ার খবরে তাদের একটি অভিযানিক দল বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান নেয়। বাসটি ওই এলাকা অতিক্রমকালে গতিরোধ করে তল্লাশি করা হয়।

 

এ সময় বাস থেকে দম্পতিকে আটক করে ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের কর্মকর্তা বাদী হয়ে মামলা করবে বলে জানিয়েছেন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই কর্মকর্তা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews