1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা মজলিসে শূরা অধিবেশন অনুষ্ঠিত - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

বরিশালে ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা মজলিসে শূরা অধিবেশন অনুষ্ঠিত

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ১৮ 0 বার সংবাদি দেখেছে

নিউজ ডেস্ক ।।

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার জেলা মজলিসে শূরা অধিবেশন-২০২৬ বৃহস্পতিবার (২৩ জুলাই) নগরীর কিংফিশার কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।

অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম। তিনি বলেন, “ইসলামী সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনকে আরও বেগবান করতে সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করার বিকল্প নেই। আদর্শ, সততা ও জবাবদিহিতার ভিত্তিতে সকল স্তরের নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

প্রধান আলোচকের বক্তব্যে দলের সহকারী মহাসচিব মুফতি সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়ের বলেন, “শূরা ইসলামী আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি। পারস্পরিক পরামর্শের মাধ্যমে সঠিক সিদ্ধান্ত গ্রহণই সংগঠনের অগ্রগতিকে ত্বরান্বিত করে।”

জেলা সভাপতি উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে জেলার বিভিন্ন উপজেলা ও থানা পর্যায়ের শূরা সদস্য এবং দায়িত্বশীল নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

অধিবেশনে সাংগঠনিক কার্যক্রমের মূল্যায়ন, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, দাওয়াতি কার্যক্রম সম্প্রসারণ এবং সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়। অনুষ্ঠানের শেষাংশে বিগত সেশনের কমিটি বিলুপ্ত করে ২০২৭-২৮ সেশনের কমিটি ঘোষণা করা হয়। নতুন সেশনের সভাপতি হিসেবে মাওলানা মুহাম্মাদ জামিলুর রহমান এবং সেক্রেটারী হিসেবে মাওলানা মুহাম্মদ হাফিজুর রহমান এর নাম ঘোষণা করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews