
নিজস্ব প্রতিবেদক ।।
বরিশালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে দায়ের করা ধর্ষণ চেষ্টার একটি মামলায় জামিন বাতিলের পর তিন আসামিকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত।
আদালত সূত্রে জানা যায়, ২০২৫ সালের ৩০ জুন বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বন্দর থানাধীন চরকাউয়া ইউনিয়নের চরআইচা এলাকার একজন গৃহবধূ বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। এমপি মামলার নং-২৩৫/২০২৫। মামলায় হৃদয় হাওলাদার (পিতা: জাকির হাওলাদার), এনামুল হাওলাদার ও মোনাচ হাওলাদারকে আসামি করা হয়। তারা সবাই বরিশাল জেলার বন্দর থানার চরআইচা এলাকার বাসিন্দা এবং বাদীর পার্শ্ববর্তী বাড়ির লোকজন।
মামলায় বাদী অভিযোগ করেন, তার স্বামী কাওসার হোসেন প্রবাসে থাকার সুযোগে আসামিরা তাকে ধর্ষণের চেষ্টা করে। পরবর্তীতে ২০২৫ সালের ৩০ জুন আদালতে মামলা দায়ের করেন। আদালতের বিচারক অভিযোগ আমলে নিয়ে বন্দর থানা পুলিশকে তদন্তের নির্দেশ দেন।বন্দর থানা পুলিশের
তদন্ত কর্মকর্তা এসআই দেলোয়ার হোসাইন গত বছরের নভেম্বর মাসে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনের ভিত্তিতে আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। তবে পরবর্তীতে আসামিরা আগাম জামিন নেন।
তবে অভিযোগ রয়েছে, জামিনে মুক্ত হয়ে আসামিরা বাদীকে মারধর করে এবং মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দেয়। এ ঘটনায় বাদী বন্দর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং ১৭৮, তারিখ: ০৫/০২/২০২৬ ইং) করেন। জিডির তদন্ত শেষে পুলিশ আদালতে প্রতিবেদন দাখিল করে। পরবর্তীতে এঘটনায় বাদী আসামিদের জামিন বাতিলের দাবিতে আদালতে আবেদন করেন। শুনানি শেষে গত (১৫ ফেব্রুয়ারি) আদালত তাদের জামিন বাতিল করেন। রবিবার (০৫ এপ্রিল)
আসামিরা আদালতে হাজিরা দিতে গেলে আদালতের বিচারক তাদের কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন।
এ ঘটনায় স্থানীয়ভাবে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মামলার পরবর্তী কার্যক্রম আদালতে বিচারাধীন রয়েছে।
উল্লেখ্য, আসামিদের মধ্যে মুনাজ হাওলাদার একবার মাদকসহ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছেন।