1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক সম্মেলনে ৪৫ কর্মকর্তা-কর্মচারী পেলেন পুরস্কার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দল বরিশাল জেলা আহ্বায়ক কমিটির প্রথম পরিচিতি সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত এম. মিরাজ ও ইয়াকুব সরদারের রূহের মাগফিরাত কামনায় যুব আন্দোলনের দোয়া বরিশালে পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক সম্মেলনে ৪৫ কর্মকর্তা-কর্মচারী পেলেন পুরস্কার বরিশালে জেলা প্রশাসক কার্যালয়ে ৫৭ জনের স্বচ্ছ নিয়োগ সাংবাদিক পুত্র রোহানের ৭ম জন্মদিন আজ ৫ মাস পর সংসদ অধিবেশনে মির্জা আব্বাস বরিশালে মাদকবিরোধী অভিযানে আটক ১৭ মহাসড়কে বাসের ধাক্কায় প্রাণ গেল ব্যবসায়ীর ‘চুরির ভয়ে’ মশারি দিচ্ছে না হাসপাতাল, ডেঙ্গু রোগীর পাশে ঝুঁকিতে অন্যরা পটুয়াখালীতে পুকুরপাড় থেকে যুবকের লাশ উদ্ধার

বরিশালে পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক সম্মেলনে ৪৫ কর্মকর্তা-কর্মচারী পেলেন পুরস্কার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৭ 0 বার সংবাদি দেখেছে

নিউজ ডেস্ক।। 

পল্লী সঞ্চয় ব্যাংকের বরিশাল বিভাগীয় ২০২৫-২৬ অর্থবছরের পারফরম্যান্স মূল্যায়ন ও ২০২৬-২৭ অর্থবছরের ব্যবসায়িক কর্মপরিকল্পনা গ্রহণ বিষয়ক ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে ২০২৪-২৫ অর্থবছরের পারফরম্যান্সের ভিত্তিতে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে উৎসাহমূলক পুরস্কার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বরিশালের কাশিপুর মৎস্য প্রশিক্ষণ কেন্দ্রে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বরিশাল বিভাগের ছয় জেলার দায়িত্বপ্রাপ্ত ছয় কর্মকর্তা, ৪২টি শাখার ব্যবস্থাপক এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। ২০২৪-২৫ অর্থবছরে বরিশাল বিভাগের পারফরম্যান্সের ভিত্তিতে ৪৫ জন কর্মকর্তা-কর্মচারীকে বিভিন্ন উৎসাহমূলক পুরস্কার দেওয়া হয়।
পল্লী সঞ্চয় ব্যাংকের বরিশাল আঞ্চলিক কার্যালয়ের জেলা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হামিদা বেগম এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন পল্লী সঞ্চয় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক খান ইকবাল হাসান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ব্যাংকের নির্ধারিত ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা, দায়িত্বশীলতা ও সমন্বিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০২৫-২৬ অর্থবছরের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি আগামী অর্থবছরের জন্য বাস্তবসম্মত ও সময়োপযোগী কর্মপরিকল্পনা গ্রহণ করতে হবে।
তিনি বলেন, গ্রাহকসেবার মানোন্নয়ন, ব্যাংকের কার্যক্রমকে আরও গতিশীল করা এবং শাখাভিত্তিক লক্ষ্যমাত্রা অর্জনের মাধ্যমে পল্লী সঞ্চয় ব্যাংককে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে হবে। প্রত্যন্ত অঞ্চলের মানুষের আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে কর্মকর্তা-কর্মচারীদের মাঠপর্যায়ে আরও সক্রিয় ভূমিকা পালন করার আহ্বান জানান তিনি।
খান ইকবাল হাসান আরও বলেন, যারা ভালো পারফরম্যান্স করেছেন, তাদের পুরস্কৃত করার মাধ্যমে অন্যদেরও ভালো কাজের প্রতি উৎসাহিত করা হচ্ছে। আগামী দিনে কর্মদক্ষতা ও সাফল্যের এই ধারাবাহিকতা ধরে রেখে প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে সবাইকে একযোগে কাজ করতে হবে।

এর আগে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন পল্লী সঞ্চয় ব্যাংকের বরগুনা শাখার ব্যবস্থাপক মো. খলিলু। পরে পবিত্র গীতা পাঠ করেন পিরোজপুরের নেছারাবাদ শাখার ব্যবস্থাপক মনিদীপা রায়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পল্লী সঞ্চয় ব্যাংকের বরিশাল বিভাগীয় মনিটরিং কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ আল সাকিব। এ সময় ২০২৬-২৭ অর্থবছরের ব্যবসায়িক কর্মপরিকল্পনা বাস্তবায়নে বিভিন্ন দিকনির্দেশনা দেন ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. রুহুল আমিন। আলোচনায় ব্যাংকের ব্যবসায়িক কার্যক্রম আরও গতিশীল করা, নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন এবং গ্রাহকসেবার মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।
দিনব্যাপী সম্মেলনের সমাপনী অধিবেশনে বক্তব্য দেন পল্লী সঞ্চয় ব্যাংকের বরিশাল বিভাগীয় মনিটরিং কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ আল সাকিব। এ সময় তিনি ব্যাংকের কার্যক্রমে কর্মকর্তা-কর্মচারীদের আরও দায়িত্বশীল ও আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews