1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে পুলিশের অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ২ মাদকবিক্রেতা আটক - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :

বরিশালে পুলিশের অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ২ মাদকবিক্রেতা আটক

  • প্রকাশিত : রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩
  • ৩৫৯ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // বরিশাল মেট্রোপলিটন পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবা এবং দেড় কেজি গাঁজাসহ ২ জনকে আটক করেছে। গত শনিবার দিবাগত গভীর রাতে এই অভিযান পরিচালিত হয়।

বিএমপির প্রেস বিজ্ঞপ্তিতে রোববার সকালে জানানো হয়েছে, নগরীর কাউনিয়া থানার একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাতে ভাটিখানা নিউ হাউজিংয়ের জনৈক জামাল হোসেন কবিরের ভাড়াটিয়ার বাসায় অভিযান চালায়। এ সময় ওই বাসা থেকে ৪০০ পিস ইয়াবাসহ নিশাত হাওলাদার (৩৪) নামে এক ব্যক্তিকে আটক করে।

অপরদিকে বিএমপি বন্দর থানার একটি দল শনিবার গভীর রাতে দুর্গাপুর এলাকায় অভিযান চালিয়ে দেড় কেজি গাঁজাসহ সেন্টু হাওলাদার (৩০) নামে একজনকে আটক করে।

জিজ্ঞাসাবাদ শেষে তাদের থানায় সোপর্দ করে মাদক আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews