1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

বরিশালে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৬ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক।।

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন কার্যক্রমকে উৎসাহিত করতে বরিশালে শিক্ষার্থীদের মাঝে ৫০ হাজার বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। কর্মসূচির উদ্বোধনী দিনে জেলার ৭টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ৪ হাজার চারা বিতরণ করা হয়।

বুধবার (১০ সেপ্টেম্বর) বরিশাল সদর উপজেলার কড়াপুর পপুলার মাধ্যমিক বিদ্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খলিল আহমেদ। সভাপতিত্ব করেন বরিশালের জেলা প্রশাসক মো. মামুন খন্দকার।

উদ্বোধনী অনুষ্ঠানে ৭টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির ৪ হাজার গাছের চারা তুলে দেওয়া হয়। পর্যায়ক্রমে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে মোট ৫০ হাজার চারা বিতরণ করা হবে।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উৎসাহিত করা, পরিবেশ সংরক্ষণে সচেতনতা সৃষ্টি এবং শিক্ষা প্রতিষ্ঠান ও আশপাশের এলাকায় সবুজ পরিবেশ গড়ে তোলাই এ কর্মসূচির অন্যতম লক্ষ্য। একই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা হচ্ছে।

বরিশাল সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এ চারা বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews