
বরিশাল নগরীর জলাবদ্ধতা নিরসন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় সাগরদী খাল পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে ২০২৬) বিকেল সাড়ে ৪টায় নগরীর চৌমাথা কাঁচাবাজার সংলগ্ন সাগরদী খাল এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, নগরীর খালগুলো দখল ও দূষণের কারণে পানি প্রবাহ ব্যাহত হচ্ছে। এতে সামান্য বৃষ্টিতেই বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। খাল পরিষ্কার ও পুনরুদ্ধার কার্যক্রমের মাধ্যমে নগরীর পরিবেশ ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন সম্ভব হবে। এ ধরনের কার্যক্রম চলমান থাকবে বলেও জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা শাখার কর্মকর্তা মো. ইউসুফ আলী, মাহবুব আলম মিন্টু, মহানগর বিএনপির নেতা সাজ্জাদ হোসেন, রফিকুল ইসলাম, সাইদুর রহমান সাঈদ, মহানগর শ্রমিকদলের আহ্বায়ক ফয়েজ আহমেদ খান, বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নিজানুর রহমান নিজামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে খাল পরিষ্কার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়। স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে নিয়মিত খাল রক্ষণাবেক্ষণের দাবি জানান।