1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে হাসপাতাল পরিদর্শনে অতিরিক্ত সচিব - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

বরিশালে হাসপাতাল পরিদর্শনে অতিরিক্ত সচিব

  • প্রকাশিত : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ৩৯ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // বরিশাল জেলায় হাম রুবেলা টিকাদান ক্যম্পেইন উপলক্ষে মাঠ পর্যায়ে মনিটরিং এর অংশ হিসেবে বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব মোঃ খোরশেদ আলম।

 

রোববার (২৬ এপ্রিল) সকাল ১১ টায় বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে যান অতিরিক্ত সচিব মোঃ খোরশেদ আলম। এসময় তিনি হাসপাতালের পরিচালক সহ চিকিৎসকদের সাথে বৈঠক করেন। পরে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন।

 

পরিদর্শনে শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অতিরিক্ত সচিব মোঃ খোরশেদ আলম বলেন, হঠাৎ করে হামের প্রদূর্ভাব দেথা যাচ্ছে। সারা দেশেই হামের ক্যাস্পেইন হচ্ছে। ধিরে ধিরে পরিবেশ উন্নত হচ্ছে। খুব শিঘ্রই হাম নিয়ন্ত্রনে চলে আসবে বলে আমরা আশা করছি।

তিনি বলেন, আইসিইউ নিয়ে যে সমস্যা রয়েছে তা দ্রুত সমাধান হবে। আগামী বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। যে সমস্যা গুলো রয়েছে তা দ্রুতই সমাধান হবে।

এসময় বরিশাল জেলা সিভিল সার্জন ডাঃ মঞ্জুর ই এলাহী, বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়াল জেনারেল ডাঃ মশিউল মুনীর সহ অনান্য চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

পরে তিনি বরিশাল জেনারেল হাসপাতাল ও বরিশালের বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews