1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে ২০ পিস ইয়াবাসহ আটক ২ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২০ জুন ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

বরিশালে ২০ পিস ইয়াবাসহ আটক ২ 

  • প্রকাশিত : শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৯৮ 0 বার সংবাদি দেখেছে

বরিশালে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়িকে আটক করেছে মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশ।

গত বুধবার রাত সাড়ে ৮ টায়  বন্দর থানাধীন আনন্দ বাজারের আব্দুল রশিদ হাওলাদারের দোকানের সামনে থেকে তাদের আটক করা হয়।

বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বিএমপির মিডিয়া সেল। আটককৃতরা হলো , নলছিটি উপজেলার দপদপিয়া সিকদার বাড়ির মৃত মো. আমির সিকদারের ছেলে মো. রাজিব সিকদার (৩৪) ও বাকেরগঞ্জ উপজেলার  রঙ্গশ্রী গ্রামের মাতব্বর বাড়ির মো. রফিকুল ইসলামের ছেলে মো. জাহিদ মাতব্বর (৪৮)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টিম গত বুধবার রাত সাড়ে ৮ টার দিকে  বন্দর থানাধীন আনন্দ বাজারের আব্দুল রশিদ হাওলাদারের দোকানের সামনে অভিযান পরিচালনা করেন। এসময় ২০ পিস ইয়াবাসহ রাজিব সিকদার ও জাহিদ মাতব্বরকে আটক করা হয়। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে  সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান পুলিশ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews