1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশাল জেলা আইনজীবী সমিতিতে আ.লীগ পন্থীদের জয় - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২০ জুন ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

বরিশাল জেলা আইনজীবী সমিতিতে আ.লীগ পন্থীদের জয়

  • প্রকাশিত : শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৮০ 0 বার সংবাদি দেখেছে

এ সময় মোট ৮৯৬ জন আইনজীবী ভোটারের মধ্যে ৭৪০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

পরে গণনাকৃত ফলাফলে সভাপতি পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের ফয়জুল হক ফয়েজ-৪১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের এস এম সাদিকুর রহমান লিংকন পেয়েছে ২৯৪ ভোট ও গণতান্ত্রিক আইনজীবী ফোরামের হিরন কুমার দাস পেয়েছে ২৩ ভোট।

এছাড়া সাধারণ সম্পাদক পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের দেলোয়ার হোসেন মুন্সি ৪০৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রার্থী জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের আবুল কালাম আজাদ ইমন পেয়েছেন ৩২৭ ভোট।

অপরদিকে সহ-সভাপতি পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সালাউদ্দিন সিপু  ৪১৯ এবং বিষ্ণুপদ মুখার্জী ৪১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের মোল্লা গিয়াস উদ্দিন তমাল ৪৫০ ভোট ও মো. হুমায়ুন কবির খান ৪১৫ ভোট এবং অর্থ সম্পাদক পদে একই প্যানেলের আনোয়ার হোসেন মিজান ৪৪৪ ভোট নির্বাচিত হয়েছেন।

আর কার্যনির্বাহী সদস্য পদেও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সোলাইমান আহমেদ আমান (৫২৮), মাইনুল হাসান সোহাগ (৫১৮), মো. জালাল আরিফিন (৪৫২) ও সঞ্জীব কুমার সরকার (৩৯০ ভোট) নির্বাচিত হয়েছেন।

ভোট গ্রঞণে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচন উপ-পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ গোলাম মাসউদ বাবলু।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews