1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশাল সিটি কর্পোরেশনের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

বরিশাল সিটি কর্পোরেশনের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ১০ 0 বার সংবাদি দেখেছে

স্থানীয় সরকার কর্তৃক গঠিত বরিশাল সিটি করপোরেশনের কমিটির মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় বরিশাল সিটি কর্পোরেশনের নগর ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাড. বিলকিস আক্তার জাহান শিরীন।

এসময় উপস্থিত ছিলেন, বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল বারী, সচিব রুম্পা শিকদার, প্রধান রাজস্ব কর্মকর্তা রায়হান উজ জামান, প্রধান প্রকৌশলী মো. হুমায়ুন কবির, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আবুল বাশার, নির্বাহী প্রকৌশলী মো. মকসুমুল হাকিম রেজাসহ সিটি কর্পোরেশনের বিভিন্ন শাখার ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সভায় বরিশাল সিটি কর্পোরেশনের চলমান কার্যক্রম, উন্নয়ন পরিকল্পনা এবং নাগরিক সেবার মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি নগরবাসীর সেবা আরও সহজ, দ্রুত ও কার্যকর করতে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করা হয়।

নাগরিক সেবাকে আরও গতিশীল ও সেবাবান্ধব করার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেয়া হয়। নগরীর উন্নয়ন কার্যক্রম ও সেবার মান আরও উন্নত করতে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews