1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বাংলাদেশকে নিয়ে পরবর্তী লক্ষ্যের কথা জানালেন রোনান-ডেক্লানরা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
১১ দফা দাবিতে বরিশালে ঐক্যজোটের স্মারকলিপি বরিশাল মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহর যোগদান ভুতুড়ে বিল-লোডশেডিংয়ের বিরুদ্ধে বরিশালে বিক্ষোভ, স্মারকলিপি প্রদান নিরাপদ অভিবাসন ও দক্ষতা প্রশিক্ষণে গৌরনদী টিটিসির ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত বিএনপি ও জামায়াত জুলাই আন্দোলনে ছিল না: ফয়জুল করীম গভীর সাগরে ট্রলারে জলদস্যুদের হামলা, ১৪ জেলে আহত ভোলায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ নতুন কর্মসূচির ঘোষণা জামায়াত জোটের আসামে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৫ ঢাকার চারপাশের নদীদূষণ রোধে কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

বাংলাদেশকে নিয়ে পরবর্তী লক্ষ্যের কথা জানালেন রোনান-ডেক্লানরা

  • প্রকাশিত : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ১৬৯ 0 বার সংবাদি দেখেছে

শুধু সাফে সীমাবদ্ধ থাকতে চান না সুলিভান ব্রাদার্স। এই দুই ভাই বাংলাদেশকে নিয়ে যেতে চান অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূল পর্বে। এদিকে, বাংলাদেশের সমর্থকদের সেরা ফ্যান হিসেবে আখ্যায়িত করেছেন রোনান ও ডেক্লান সুলিভান। সমর্থকদের টানে বার বার বাংলাদেশে ফিরে আসার কথা সময় সংবাদকে জানিয়েছেন আলোচিত সুলিভান ব্রাদার্স।

এই দেশে জন্ম হয়নি তাদের। বাংলাদেশের আলো বাতাসেও বেড়ে উঠেননি তারা। তবুও এই দেশের লাল-সবুজের এই দেশটার ওপর বিশেষ আবেগ কাজ করে আলোচিত সুলিভান ব্রাদার্সের। নানির সূত্রে বাংলাদেশের শেকড়ের টানে সুদূর মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রথমবার এসেই মন জয় করে নিয়েছেন দেশের ফুটবল ভক্তদের।

 

লাল-সবুজদের হয়ে প্রথমবারের মতো বয়সভিত্তিক সাফে অংশ নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন রোনান ও ডেক্লান সুলিভান। তবে তাদের লক্ষ্যটা আরও বড়। শুধু সাফেই সীমাবদ্ধ থাকতে চান না তারা। বাংলাদেশকে নিয়ে জেতে চান অনূর্ধ্ব ২০ এশিয়ান কাপের মূল মঞ্চে।
 
এ বিষয়ে রোনান সুলিভান বলেন, ‘আমি আগেও বলেছি, এখনও বলেছি। আমি বাংলাদেশে এসেছি শুধু জয়ের জন্য। সাফের শিরোপা দিয়ে যার শুরুটা হয়েছে। আমি এদেশের হয়ে আরও অনেক শিরোপা জিততে চাই। আপাতত আমার লক্ষ্য, বাংলাদেশকে অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূল পর্বে নিয়ে যেতে চাই।’
 
মালদ্বীপের পর বাংলাদেশে এসেও সমর্থকদের ভালোবাসায় সিক্ত হয়েছেন সুলিভান ব্রাদার্স। বাংলাদেশের সমর্থকদের বিশ্বের সেরা ফ্যান হিসেবে আখ্যায়িত করেছেন ডেক্লান সুলিভান। আর এই সমর্থকদের টানেই বার বার আসতে চান রোনান।
 
ডেক্লান সুলিভান বলেন, ‘পৃথিবীর আর কোনো দেশে আপনি এমন সমর্থক খুঁজে পাবেন না। এই ফ্যানরা আসলেই দারুণ। মালদ্বীপের মতো তারা এখানেও আমাদের সমর্থন দিতে ছুটে এসেছে। আমি তাদের প্রতি অনেক কৃতজ্ঞ। এই সমর্থকদের জন্য বারবার আসতে চাই। তারা আমাকে অনেক অনুপ্রাণিত করে। সাহস যোগায় তাদের জন্যই আমি খেলতে এসেছি।’
 
আপতত ডিউটি শেষ হওয়ায় দেশে যুক্তরাষ্ট্রে ফিরে যাবেন দুই ভাই। তবে বাংলাদেশের ডাকে যেকোনো সাড়া দিতে প্রস্তুত তারা। 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews