1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বাংলাদেশি ৭ টিভির ইউটিউব চ্যানেল ভারতে ব্লকড - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
দারাজের নামে ফিশিং লিংকে চাকরির প্রলোভন, ৬ লাখ টাকা আত্মসাৎ: মূলহোতা গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ‘ডাকাত’ বলে পুলিশে হামলা, মাদক মামলার আসামি ছিনতাই,আটক ২ বানারীপাড়ায় যৌতুক মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার বিশ্ব ঐতিহ্য সুন্দরবন: নদী, ইতিহাস ও সভ্যতার হাজার বছরের সাক্ষী প্রতিশ্রুতির চেয়ে বেশি করার চেষ্টা করব: প্রতিমন্ত্রী রাজীব আহসান আগৈলঝাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ব্যক্তি গ্রেপ্তার  গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্সে দুই শতাধিক কর্মী-স্বেচ্ছাসেবীর পরিচ্ছন্নতা অভিযান বরিশালে ৪ হাজার পিস ইয়াবাসহ দুই ভাই আটক। ইলিশের রাজ্যেও ভরা মৌসুমে ইলিশের আকাল, প্রশ্নের মুখে মৎস্য বিভাগের নজরদারি বরিশালে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ, নারী-পুরুষে চ্যাম্পিয়ন কোতোয়ালি ও কাউনিয়া

বাংলাদেশি ৭ টিভির ইউটিউব চ্যানেল ভারতে ব্লকড

  • প্রকাশিত : শনিবার, ১০ মে, ২০২৫
  • ৩৫৩ 0 বার সংবাদি দেখেছে

ভারতে ইউটিউবে বাংলাদেশের সাতটিরও বেশি বেসরকারি টেলিভিশন বন্ধ করা হয়েছে। দেশটির সরকারের আবেদনের প্রেক্ষিতে জাতীয় নিরাপত্তা ও জনশৃঙ্খলাসংক্রান্ত উদ্বেগের কারণ দেখিয়ে চ্যানেলগুলো বন্ধ করে দিয়েছে ভিডিও প্রদর্শনের এই মাধ্যমটি।

বন্ধ হওয়া চ্যানেলগুলো হলো—যমুনা, একাত্তর, বাংলাভিশন, মোহনা টেলিভিশন, সময় টিভি, ডিবিসি নিউজ ও এটিএন নিউজ।


এর আগে শুক্রবার (৯ মে) চারটি চ্যানেলের সম্প্রচার বন্ধ করা হয় বলে জানিয়েছিল তথ্যব্যবস্থায় প্রযুক্তির প্রভাব নিয়ে গবেষণাকারী প্রতিষ্ঠান ডিসমিসল্যাব।

 

ডিসমিসল্যাবের প্রতিবেদনে বলা হয়, যমুনা টিভি, একাত্তর টিভি, বাংলাভিশন এবং মোহনা টিভির ইউটিউব চ্যানেল ভারতের দর্শকরা দেখতে পারবেন না। ভারতের ভূ-অবস্থান থেকে এই চ্যানেলগুলোতে প্রবেশের চেষ্টা করলে একটি বার্তা সামনে আসে। তাতে বলা হয়, ‘এই কনটেন্টটি বর্তমানে এই দেশে প্রবেশযোগ্য নয়। কারণ, এটি জাতীয় নিরাপত্তা বা জনশৃঙ্খলাসংক্রান্ত সরকারি আদেশের আওতায় রয়েছে।’

এরপর শনিবার (১০ মে) নিশ্চিত হওয়া গেছে বাকি তিনটি চ্যানেল বন্ধ হওয়ার বিষয়ে। সময় টিভির ভারতীয় প্রতিনিধি নিশ্চিত করেছেন ভারত থেকে সময় টিভির ইউটিউব চ্যানেল বন্ধ রয়েছে। তাছাড়া ই-মেইলের মাধ্যমেও নিশ্চিত হওয়া গেছে বন্ধের বিষয়টি। 
 
এছাড়া ডিসমিসল্যাবের প্রতিবেদনে আরও বলা হয়, ভারত-পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার কারণে ভারত সরকার দেশটির স্বাধীন সংবাদমাধ্যম দ্য ওয়ার ইন্ডিয়ার ওয়েবসাইট নিজ দেশে ব্লক করেছে। এ নিয়ে দ্য ওয়ার সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে লিখেছে, এটা ভারতের সংবিধানে প্রদত্ত সংবাদমাধ্যমের স্বাধীনতার সুস্পষ্ট লঙ্ঘন। এর আগে এক্স (সাবেক টুইটার) জানিয়েছে, ভারত সরকার আট হাজারের বেশি ‘অ্যাকাউন্ট’ ব্লক করার নির্দেশ দিয়েছে, যার মধ্যে স্বাধীন সংবাদমাধ্যমের অ্যাকাউন্টও রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews