1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বাংলাদেশ-ভারত ম্যাচেও বৃষ্টির শঙ্কা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

বাংলাদেশ-ভারত ম্যাচেও বৃষ্টির শঙ্কা

  • প্রকাশিত : শনিবার, ২২ জুন, ২০২৪
  • ১৭৬ 0 বার সংবাদি দেখেছে
স্পোর্টস ডেস্ক // সুপার এইটের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় টাইগাররা। দ্বিতীয় ম্যাচেও নাজমুল হোসেন শান্তদের সামনে কঠিন পরীক্ষা। সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে আজ শনিবার ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ।

অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় ম্যাচটি শুরু হবে। সেমিফাইনালে যেতে হলে এই ম্যাচে পূর্ণ ২ পয়েন্ট তোলার বিকল্প নেই বাংলাদেশের।

সুপার এইটে বাংলাদেশের প্রথম ম্যাচে বৃষ্টি হানা দিয়েছিল। ভারতের ম্যাচেও থাকছে বৃষ্টির শঙ্কা। বৃষ্টির কারণে শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত হলে পয়েন্ট ভাগাভাগি করতে হবে দুই দলকে। সেক্ষেত্রে সেমিফাইনালের লড়াইয়ে নানা সমীকরণের মারপ্যাঁচে পড়তে হবে দুই দলকে।

পূর্বাভাস অনুযায়ী, ভারত-বাংলাদেশ ম্যাচের সময় আকাশ মেঘলা থাকবে। বৃষ্টির আশঙ্কাও রয়েছে। বিশেষ করে স্থানীয় সময় সকাল ১০-১১টার মধ্যে অল্প পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তাতে সাময়িক সময়ের জন্য খেলা স্থগিত থাকলেও পরিত্যক্ত হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews