1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বাংলা নববর্ষ আয়োজনে মোল্লাহাটে প্রশাসনের উদ্যোগে সমন্বয় সভা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
উজিরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত উজিরপুর ওটরা ইউনিনের চেয়ারম্যান হিসাবে মোঃ মাসুদ মোল্লারকে দেখত চায় এলাকাবাসীর জ্বালানি সংকটে স্থবির মোংলা বন্দর বাংলা নববর্ষ আয়োজনে  মোল্লাহাটে প্রশাসনের উদ্যোগে সমন্বয় সভা গাজীপুরে গ্রামীণ‌ফো‌নের  গ্রাহকদের নিয়ে বিশেষ আয়োজন অনু‌ষ্ঠিত গৌরনদীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে গৌরনদীতে প্রস্তুতিমুলক সভা গৌরনদীতে অটোরিকশার গ্যারেজ থেকে মেকারের অর্ধগলিত লাশ উদ্ধার গৌরনদী চর সরিকল গ্রামে মজুদ করা জ্বালানি তেল জব্দ, জরিমানা যুক্তরাষ্ট্র ‘পূর্ণাঙ্গ ও চূড়ান্ত বিজয়’ অর্জন করেছে: ট্রাম্প

বাংলা নববর্ষ আয়োজনে  মোল্লাহাটে প্রশাসনের উদ্যোগে সমন্বয় সভা

  • প্রকাশিত : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ২৭ 0 বার সংবাদি দেখেছে

এস. এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট জেলা প্রতিনিধি ।।

বাংলা সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনার অন্যতম উৎসব বাংলা নববর্ষ ১৪৩৩ বরণকে ঘিরে বর্ণিল আয়োজনের প্রস্তুতি শুরু করেছে বাগেরহাটের মোল্লাহাট উপজেলা প্রশাসন। উৎসবকে সর্বজনীন, সুশৃঙ্খল ও আনন্দমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে এক প্রস্তুতি সভা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমনা আইরিনের সভাপতিত্বে আয়োজিত সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সামাজিক প্রতিনিধিরা অংশ নেন। সভায় নববর্ষ উদযাপন উপলক্ষে ব্যাপক কর্মসূচি গ্রহণ এবং সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভাপতির বক্তব্যে ইউএনও সুমনা আইরিন বলেন, “বাংলা নববর্ষ আমাদের হাজার বছরের ঐতিহ্য, সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। এই উৎসবকে ঘিরে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।” তিনি নববর্ষের সকল আয়োজন সুশৃঙ্খল, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ এবং শিশু-কিশোরদের অংশগ্রহণ বাড়ানোর মাধ্যমে উৎসবকে প্রাণবন্ত করে তুলতে হবে।

সভায় বক্তারা নববর্ষ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলা ও বৈশাখী মেলার আয়োজনের প্রস্তাব দেন। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থাপনা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন, পুলিশ ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ হাসান আলী, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হাতেম আলী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রাজীব রায়, উপজেলা প্রকৌশলী ফেরদৌস আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মফিজুর রহমান, প্রধান শিক্ষক এস এম ফরিদ আহমেদ, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শিকদার জামাল উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক শেখ সাহেদ আলী, জামায়াতের সেক্রেটারি হাফেজ মো. হেদায়েত উল্যাহ, মহিলা বিষয়ক কর্মকর্তা রুনীয়া আক্তার, বীর মুক্তিযোদ্ধা ফকির দিন মোহাম্মদ, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান ও সহ-সভাপতি আব্দুল্লাহ ফারুকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

সভা শেষে আসন্ন বাংলা নববর্ষ উদযাপনকে সফল করতে প্রশাসন ও জনসাধারণের সম্মিলিত অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews