1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বাউফলে ইংরেজি পরীক্ষায় নকলের দায়ে ৮ পরীক্ষার্থীসহ ২ শিক্ষক বহিষ্কার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
মোরেলগঞ্জে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ এর ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্ধোধন বাগেরহাটে ওয়ালটন ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলেন দিনমুজুর কুদ্দুস বাগেরহাটে ব্যাটারিচালিত ভ্যানের নিচে পড়ে প্রাণ গেল শিশুর বাউফলে ইংরেজি পরীক্ষায় নকলের দায়ে ৮ পরীক্ষার্থীসহ ২ শিক্ষক বহিষ্কার বাবুগঞ্জে উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে উন্নয়ন প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ বন কর্মকর্তাকে মারধর, মোবাইল ও টাকা ছিনতাইয়ের অভিযোগ। বরিশালে বেড়েছে ফ্যান বিক্রি, দ্বিগুন দাম চার্জার ফ্যানের বরিশালে এবার ডিডাব্লিউএফ নার্সিং কলেজের অর্থ কেলেংকারি ফাঁস! বাড়ির ছাদে ২১ জাতের বিদেশি আঙুর চাষ বরিশালে হাসপাতাল পরিদর্শনে অতিরিক্ত সচিব

বাউফলে ইংরেজি পরীক্ষায় নকলের দায়ে ৮ পরীক্ষার্থীসহ ২ শিক্ষক বহিষ্কার

  • প্রকাশিত : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ২০ 0 বার সংবাদি দেখেছে

বাউফল প্রতিনিধি:

​পটুয়াখালীর বাউফল উপজেলার কালিশুরি এসএ ইনিষ্টিটিউশন কেন্দ্রে ইংরেজি ১ম পত্র পরীক্ষা চলাকালীন অসদুপায় অবলম্বনের দায়ে ৮ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) পরীক্ষা চলাকালে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিশেষ ভিজিলেন্স টিম তাদের হাতেনাতে ধরে এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে।

​কেন্দ্র সূত্রে জানা যায়, সকালে ইংরেজি ১ম পত্র পরীক্ষা শুরু হওয়ার পরে বরিশাল থেকে আসা শিক্ষা বোর্ডের একটি বিশেষ ভিজিলেন্স টিম আকস্মিক কেন্দ্রে পরিদর্শনে যান। এসময় পরীক্ষার হলে নকল করার সময় ৮ জন পরীক্ষার্থীকে শনাক্ত করা হয় এবং তাৎক্ষণিকভাবে তাদের পরীক্ষা থেকে বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়। এসময়ে পরীক্ষার হলে দায়িত্বরত শিক্ষক শিরিন আক্তার এবং শংকর চন্দ্র হালদারকে তাৎক্ষণিক প্রত্যাহার করে নেয়া হয়।

​বহিষ্কৃত ৮ পরীক্ষার্থীর মধ্যে ৪ জন বাউফল উপজেলার ইন্দ্রকুল মাধ্যমিক বিদ্যালয়ের এবং বাকি ৪ জন পার্শ্ববর্তী বাকেরগঞ্জ উপজেলার কাকড়দা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী বলে নিশ্চিত করেছেন কেন্দ্র সচিব।

​বরিশাল শিক্ষা বোর্ড থেকে পাঠানো বরিশাল বিএম কলেজের উদ্ভিদ বিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মো. আসাদুজ্জামান বলেন, পরীক্ষার প্রশ্নপত্রে ট্র-ফলস, রি এ্যারেঞ্জ, ম্যাসিং সহ বেশ কিছু উওর লেখা ছিলো। আমরা ধারণা করছি উত্তর গুলো বাইরে থেকে লিখে সরবরাহ করা হয়েছে। এধরনের অপরাধের কারণে ৮ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে এবং ওই সময়ে হলে দায়িত্ব পালন করা ২ শিক্ষককে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে।

এবিষয়ে কালিশুরি এসএ ইন্সটিটিউশন এর প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব মো. ইউসুফ আলী বলেন, পরীক্ষায় নকল করার অপরাধে ৮ পরীক্ষার্থী এবং ২জন শিক্ষককে বহিষ্কার করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews